নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অসুস্থ মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের বাসায় জেলা প্রশাসনের প্রতিনিধি দল
অসুস্থ মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের বাসায় জেলা প্রশাসনের প্রতিনিধি দল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লুৎফর রহমানকে দেখতে গেলেন জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৪ঠা জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় শহরের আল্লামা ইকবাল রোড এলাকার বাসায় অসুস্থ মুক্তিযোদ্ধার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন তারা। এসময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের নির্দেশে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমত আরা এবং নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইসমত আরা বলেন, যাদের কারণে আমরা এ স্বাধীনতা পেয়েছি। উনাদের এমন অবস্থা দেখতে সত্যিই খারাপ লাগে। জেলা প্রশাসক স্যার বিষয়টি জানতে পেরে আমাদের পাঠিয়েছেন। আমরা দেখে গেলাম বিষয়টা স্যারকে জানাবো। তারপর দেখা যাক কি করা যায়।
ওইসময় অসুস্থ মুক্তিযোদ্ধার সন্তান তার পিতার জন্য রাজধানীর সরকারী হাসপাতালে আইসিইউ বেড অথবা কেবিনে রেখে উন্নত চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করার জন্য আকুল আবেদন জানায়। এর প্রেক্ষিতে মুক্তিযোদ্ধার শারিরীক অবস্থার উন্নতিতে চিকিৎসা সহযোগীতার জন্য উপস্থিত আবাসিক চিকিৎসককে নির্দেশ দেন। চিকিৎসা কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি দেখবেন বলেও আশ্বস্ত করেন।
এদিকে দুপুরে গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধাকে দেখতে যাবেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এমনটা চাউর হলেও তিনি যান নি। এরআগে বিভিন্ন গণমাধ্যমেও অবহেলিত মুক্তিযোদ্ধার অসুস্থতার বিষয়টি প্রকাশ হয়েছিল। কিন্তু এ নিয়ে এখনো পর্যন্ত রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংসদের কেউই উন্নত চিকিৎসা ব্যবস্থায় এগিয়ে আসেনি।
প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকলেও রাজনৈতিক ও প্রসাশনিকভাবে অবহেলিত রয়েছেন সৈয়দ লুৎফর রহমান। গত (৩রা জানুয়ারী) সোমবারই নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ৩৩ দিন চিকিৎসা সেবা নেয়ার পর বাড়িতে নিয়ে যায় তার পরিবার। এরআগেও ব্রেন স্ট্রোক ও কিডনিতে ইনফেকশন জনিত কারণে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতাল, নিউরো সাইন্স ইনস্টিটিউট ঘুরে কোথাও বেড না পেয়ে সবশেষ একটি বেসরকারীতে ব্যয়বহুল চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হয়েছিল। তবে বর্তমানে সার্বিক দিক থেকে অসহায় হয়ে পড়েছেন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। তাই নিজ বাড়িতে শয্যাশায়ী হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...