নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শীতার্তদের পাশে আজমেরী ওসমান দম্পতি
শীতার্তদের পাশে আজমেরী ওসমান দম্পতি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কনকনে শীতের প্রকোপে অসহায় মানুষগুলো যখন শীত বস্ত্রহীণ ঠিক সেই সময়ই সহায়তায় পাশে দাঁড়ালো সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। রবিবার (৮ জানুয়ারী) কাক ডাকা ভোরে স্ত্রী সাবরীনা ওসমান জয়াকে সাথে নিয়ে সড়কে থাকা ভাসমান মানুষদেরকে কম্বল বিতরণ করেছেন তিনি। এমন সহযোগীতা পেয়ে শিশু, নারী, বৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন পাগলটির মুখেও হাসি ফুটাতে সক্ষম হন আজমেরী ওসমান দম্পতি।
জানা গেছে, তারা শহরের চাষাড়া রেল স্টেশন, খানপুর, ২নং রেল গেইট এলাকাসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এসময় আশ্রয়হীণ সড়কের পাশে ঘুমিয়ে থাকা অসহায়দের মাঝে গিয়ে নিজ হাতে কম্বল তুলে দেন। এছাড়াও পথিমধ্যে গাড়ি থামিয়ে প্রতিবন্ধি ও দুস্থ্যদের অর্থ প্রদানসহ কুশল বিনিময় করেন।
এ প্রসঙ্গে কথা হলে আজমেরী ওসমান বলেন, এই শীতে অসহায় ও গরীব মানুষেরা তাদের শীত নিবারনের জন্য তেমন কোন গরম কাপড় পাচ্ছেনা। তাই তাদের কষ্ট কিছুটা হলেও যাতে লাগব হয়, সেলক্ষ্যে যতটুকু পারছি তাদের দিকে সহযোগীতার হাত বাড়াচ্ছি। আমাদের সমাজে যারা বিত্তবান আছে তাদের অনুরোধ করবো, শীত এখন প্রকট আকার ধারণ করেছে। আপনারা এ সকল গরীব ও অসহায় মানুষদের পাশে যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসুন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...