নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে  নারায়ণগঞ্জে বাম জোটের মিছিল ও সমাবেশ
বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে  নারায়ণগঞ্জে বাম জোটের মিছিল ও সমাবেশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, নিত্যপণ্যের দাম কমানো, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার বিকেলে নগরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ শেষে একটি মিছিল নগর প্রদক্ষিণ করে।
বাম জোটের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবুু নাঈম খান বিপ্লব, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, সিপিবির নেতা বিমল কান্তি দাস, বাসদ নেতা সাইফুল ইসলাম শরীফ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যে যখন জনজীবন বিপর্যস্ত সরকার তখন আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। গত রোববার বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের প্রেক্ষিতে বিইআরসি গণশুনানি করেছে। কোম্পানিগুলো বিদ্যুতের দাম ২০ থেকে ২৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে। বর্তমানে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম ৭ দশমিক ১৩ টাকা। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ১৫ দশমিক ৪৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। গণশুনানিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয়নি।
নেতৃবৃন্দ আরও বলেন, বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়লে নিত্যপণ্যের দাম বাড়ে। এসময়ে বিদ্যুতের দাম বাড়লে নিত্যপণ্যের দাম আরেকদফা বাড়বে। জিনিসপত্রের দাম বহু আগেই সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। আবার বৃদ্ধি মানুষের জীবনকে পর্যুদস্ত করে দিবে। বাস্তবে বিদ্যুৎখাতে দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় বন্ধ করা গেলে বিদ্যুতের দাম বাড়ানোর কোন প্রয়োজন নেই।  বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে সরকারের উচিত দাম কমানোর ব্যবস্থা করা। সেখানে এসময়ে বিদ্যুতের দাম বৃদ্ধি নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিকে আরও উসকে দিবে। এক্ষেত্রে সরকার জনসাধারণের সংকটের কথা বিবেচনায় না নিয়ে দুর্নীতিবাজ, মুনাফাখোর, লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করছেন।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা রক্ষা করেছিল। ২০১৮ সালের রাতের বেলায় প্রশাসনের সহায়তায় ব্যালট বাক্স পুরে আওয়ামী লীগ পুনর্বার ক্ষমতায় এসেছিল। যেহেতু বর্তমান সরকার জনগণের রায়ে ক্ষমতায় আসেনি, ফলে জনগণের উপর চরম ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দেশ পরিচালনা করছে। বিরোধী মত-পথকে দমন করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন জারি করেছে। গুম, খুন, হত্যা, দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। আমাদের দেশের ৫০ বছরের ইতিহাস থেকে আমরা জানি দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয় না। সরকার কারচুপির মাধ্যমে আরেকবার ক্ষমতায় আসার জন্য নীলনকশা তৈরি করছে। জনগণের কোন আস্থা এ সরকারের উপর নেই। ফলে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...