নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী (রবিবার) সকালে উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খোদার সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ, বাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছলিমা হোসেন শান্তা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর  ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান এম এ সালাম, ধামগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা পিরবার পরিকল্পনা অফিসার ডাঃ মেহেবুবা সাইদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো ফয়সাল কবির, আনসার ও বিডিবি কর্মকর্তা আরিফ হোসেন, পল্লী বিদ্যুতের ডি জি এম মিজানুর বহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, প্রমূখ।
সভায় বক্তারা বন্দরের মাদকব্যবসা নিয়ন্ত্রন, নবীগঞ্জ বাসষ্ট্যান্ড, বন্দর ১ নং খেয়াঘাটের যানযট নিরসন ও অবৈধ দখলদারদের উচ্ছেদ, ইভটিজিং রোধ, কিশোর অপরাধ নিরোধ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ বলেন, আইনশৃংখলা কমিটির সভায় আলোচনা হয়, সিদ্ধান্ত গৃহিত হয় কিন্তু বাস্তবায়ন হয় না। সিদ্ধান্তগুলো মনিটরিং করতে হবে। প্রতি মাসেই সভা করতে হবে। আইনশৃংখলা রক্ষায় সম্মিলিতভাবে এমন পদক্ষেপ নিতে হবে যা দেখে দেশের অন্যান্ন উপজেলাগুলো আমাদের ফলো করবে। বন্দরের সার্বিক পরিস্তিতি নিয়ে বস্তুুনিষ্ঠ  প্রতিবেদন করার জন্য বন্দর প্রেসক্লাবের প্রতি আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...