নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে চলছে প্রতীমা বিসর্জন
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে চলছে প্রতীমা বিসর্জন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

বর্ণাঢ্য উৎসব আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামে চলছে প্রতিমা বিসর্জন। বুধবার (৫ অক্টোবর) দুপুর থেকে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এবং নেভাল-২-তে হাজার হাজার ভক্ত অনুরাগীর অংশগ্রহণে প্রতিমা বিসর্জন শুরু হয়।
এর আগে দুপুর থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে গান বাদ্য বাজিয়ে বিসর্জনের উদ্দেশ্যে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে পতেঙ্গা সৈকত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ‘সৈকতে প্রতিমা বিসর্জন চলছে। সৈকতে সুশৃঙ্খলভাবে যাতে সবাই প্রতিমা বিসর্জন দিতে পারেন সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পতেঙ্গাসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে।’ চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর ১৬ থানায় ২৮২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আজ বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে দুপুরের পর থেকেই প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বর্তমানে পতেঙ্গা সৈকত, নেভাল-২ সহ কর্ণফুলী নদীর বিভিন্নস্থানে প্রতীমা বিসর্জন চলছে। সন্ধ্যা পর্যন্ত প্রতিমা বিসর্জন চলবে। বিকেল ৪টা পর্যন্ত পতেঙ্গা সৈকতে শতাধিক প্রতিমা বিসর্জন হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...