নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   শহীদ মিনার নিয়ে স্ট্যাটাস, কমেন্টকারীকে প্রাণনাশের হুমকি
শহীদ মিনার নিয়ে স্ট্যাটাস, কমেন্টকারীকে প্রাণনাশের হুমকি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  একুশ মানেই মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের গৌরব গাঁথার উদযাপন। একুশ মানেই ভাষা  শহীদদের স্মরণ। তাদের রঙরাঙা শহীদ  বেদীতে শ্রদ্ধার ফুল। কিন্তু এবার শ্রদ্ধার ফুল পায়নি বন্দরের কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ বেদী। এখানে মানা হয়নি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা পালনের সরকারী নির্দেশনা। বরং ফেইসবুকে শহীদ মিনার অবজ্ঞার স্ট্যাটাস দেওয়ায় কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির রোষানলে পড়েছেন এক অভিভাবক। তাদের ইন্ধনে সন্ত্রাসীরা কমেন্টকারীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, তারা অনুষ্ঠান করেছেন , প্রভাত ফেরী করেছেন । শহীদ বেদীতে ফুলও দিয়েছেন । কিন্তু বাচ্চারা সব ফুল নিয়ে গেছে।
এলাকাবাসী জানান, একুশের সকালে কিছু শিশুকে ফুল নিয়ে এদিক সেদিক ঘুরাঘুরি করতে দেখা গেছে। এ দিকে সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে  মুল গেইট তালাবদ্ধ।  এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক- শিক্ষার্থীকে দেখা যায়নি। বিদ্যালয় ছিল সম্পূর্ণ ফাঁকা। শহীদ বেদী ছিল ধুলো মলিন ও শুকনো পাতায় ভরা।  জনপ্রিয় এক জাতীয় পত্রিকার সাংবাদিক সেখান দিয়ে যাওয়ার সময় শহীদ মিনারের এ অবস্থা দেখে ছবি তুলে ফেইস বুকে স্ট্যাটাস দেন । স্ট্যাটাসে তিনি লিখেন, ”বন্দরের কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার প্রতিষ্ঠা করেছে সরকার। কিন্তু আজ ২১ শে ফেব্রুয়ারীর দিনেও  সেখানে কোনো আয়োজন ছিলনা। আমাদের ক্ষমা করো হে ভাষা শহীদ”।  এতে অনেকের মধ্যে জহিরুল ইসলাম শাওন নামে এক জাতীয় পার্টির নেতা ”কানার হাতে কুড়াল পড়লে যা হয় আরকি ” এ মন্তব্য করেন। এ মন্তব্যে তেলে বেগুণে জ্বলে উঠেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির সভাপতি তারেক আহাম্মদ। তারেক আহাম্মদ শাওনের কমেন্টের জবাবে তাকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়ে কমেন্ট করেন। এরপর বৃহস্পতিবার রাতে তারেকের লেলিয়ে দেওয়া তার ছোট ভাই লিটু সহযোগী  মাসুদ  ও জিয়ার নেতৃত্বে  ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণ নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন।  এ ব্যাপারে প্রয়োজন ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...