নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে মশক নিধন কর্মসূচী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে মশক নিধন কর্মসূচী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সমন্বিত মশক নিধন কর্মসূচীর অংশ হিসেবে ১৫ নং ওয়ার্ডে মশার ঔষধ ছিটানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সকালে ৫টি হ্যান্ড স্প্রে ও ফগার মেশিনের  মাধ্যমে মশার প্রজনন স্থলে লার্ভিসাইড স্প্রে করা হয়। সন্ধ্যায় ফগার মেশিনের সাহায্যে উড়ন্ত মশা মারার জন্য এডাল্টিসাইড ব্যবহার করা হয়েছে । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড একটি ঘনবসতীপূর্ণ এলাকা। ছোট বড় প্রায় ২৪টি পাড়া মহল্লা এই ওয়ার্ডে অবস্থিত। এছাড়া এই ওয়ার্ডে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি গার্মেন্টস, হোসিয়ারীসহ বিভিন্ন শিল্প কারখানা রয়েছে। সমন্বিত মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে অসিত বরণ বিশ্বাস বলেন শুধুমাত্র সিটি কর্পোরেশনের একক উদ্যোগে মশক নির্মূল করা সম্ভব নয়। এখানে সরকারী হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোলা ড্রেন এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থা, পাশপাশি অবস্থিত সুউচ্চ আবাসিক ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা মশক প্রজণনের অন্যতম ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে। ইচ্ছাথাকা সত্বেও মশক নিধন কর্মীরা সে স্থানে ঔষধ ছিঁটাতে পারছে না। যে কারনে পর্যাপ্ত ঔষধ ছিঁটানোর পরও মশার প্রকোপ কমছে না। তিনি সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্ণধার ও ভবন মালিকদের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার মাধ্যমে একটি মশকমুক্ত ওয়ার্ড গঠনে সহযোগিতার জন্য আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...