নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ত্বকীরা খুন হলে প্রতিবাদ না করার ব্যবস্থা করেছে সরকার, – আলোর ভাসানে বক্তারা 
ত্বকীরা খুন হলে প্রতিবাদ না করার ব্যবস্থা করেছে সরকার, – আলোর ভাসানে বক্তারা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন, ‘আগামী ৫০ বছরের জন্য শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। কারণ আগামীতে ত্বকীরা খুন হলে যাতে কেউ প্রতিবাদ করতে না পারে সেই ব্যবস্থা করেছে সরকার। নারায়ণগঞ্জের কিশোর ত্বকী ছিল মেধার একটি উদাহরণ। ত্বকীর মতো মেধা খুন হচ্ছে কিন্তু বিচার হচ্ছে না। দেশে বিচারহীনতার একের পর এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে।’বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জ শহরের পাঁচ নম্বর ঘাট এলাকায় মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার দশম বর্ষপূর্তিতে ‘আলোর ভাসান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।ত্বকী হত্যার বিচার দাবি করে মামুনুর রশীদ বলেন, ‘পরবর্তী প্রজন্মের ত্বকীদের অবস্থা কী? এ সরকার সাংঘাতিকভাবে উদ্যোগ নিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। মূল্যবোধ কীভাবে শিখবে মানুষ? প্রাইমেরি স্কুলে চাকরি পেতে গেলে ১৬ থেকে ২০ লাখ টাকা লাগে। যে শিক্ষক টাকা দিয়ে চাকরি নিলেন সেই শিক্ষক তো ছাত্রকে মূল্যবোধের শিক্ষা দিতে পারবে না। কারণ তাকে উপার্জন করে ঋণ শোধ করতে হবে।’মূল্যবোধের পরিবর্তে টাকা ও পেশীর সংস্কৃতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করে তিনি আরও বলেন, ‘টাকা দিয়ে পেশীশক্তি কেনা যাচ্ছে। চারদিকে এত এত টাকা। অথচ অধিকাংশ মানুষ সে টাকার হদিস পায় না। একদিকে এক শ্রেণ আঙুল ফুলে কলাগাছ। অপরদিকে অনেকে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত।’তিনি আরও বলেন, ‘মানুষের সামনে নদী নেই, নির্মল বাতাস নেই, সুপেয় পানি নেই। মানুষের ভেতর মায়া, মমতা, প্রতিবাদী শক্তি নেই। একটা দেশে প্রতিবাদী শক্তি না থাকলে মানুষের বেঁচে থেকে কী লাভ? তারপরও আমরা বিশ্বাস করি, এই ইতিহাস বদলাবে। দুর্নীতি দুঃশাসনের দ্রুত পরিবর্তন হবে বলেই বিশ্বাস করি। কিন্তু সমস্যা হচ্ছে, শাসকরা ইতিহাস থেকে কখনও শিক্ষা নেয় না।’ত্বকীর পিতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘ঘাতকরা যতই চেষ্টা করুক না কেন সত্য চাপা থাকে না। লাশ যখন নিজে কথা বলা শুরু করে সেটি হয় ভয়ঙ্কর সত্য। লাখো মানুষ ত্বকী হত্যার বিচার চায়। শুধু ত্বকী নয় এমন নৃশংস সকল হত্যার বিচার চায়। আমরা আমাদের সন্তানদের জন্য নিরাপদ সমাজ চাই। এ বাংলাদেশ মুষ্টিমেয় কিছু ঘাতকের হতে পারে না।’‘সরকারের হাত ঘাতকের মাথার উপর যেভাবে রয়েছে তার ধিক্কার জানাই। ঘাতকের পক্ষে সরকার, রাষ্ট্রযন্ত্র থাকলেও ঘাতকরা চিরস্থায়ী হয় না। জনশক্তির উত্থানের মধ্য দিয়ে এরা পরাজিত হয়।’ যোগ করেন রাব্বি।নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে এই সময় আরও বক্তব্য রাখেন খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, কবি ও সাংবাদিক হালিম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।ত্বকী স্মরণে ‘আলোর ভাসান’ অনুষ্ঠানে নারায়ণগঞ্জের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সময় নাটক, আবৃতি আলেখ্য, গান ও কবিতা পরিবেশন করেন বিভিন্ন সংস্কৃতি কর্মীরা। পরে শীতলক্ষ্যা নদীতে আলোকশিখা ভাসানো হয়।উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুইদিন নিখোঁজ থাকার পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর শাখা খাল কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে অপহরণের পর হত্যার অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জর প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...