নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   ফতুল্লায় এক চালককে হত্যার পর অটোরিক্সা নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ৩ জন গ্রেফতার
ফতুল্লায় এক চালককে হত্যার পর অটোরিক্সা নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ৩ জন গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩

নায়াণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউসুফ নামে এক চালককে হত্যার পর অটোরিক্সা নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ৩ জন গ্রেফতার হয়েছে। রাত সাড়ে ৩টায় চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সে নোয়াখালী জেলার কালকিনি গ্রামের মৃত. আলী হোসেনের ছেলে ও পশ্চিম দেওভোগ সুমনের গ্যারেজের অটোরিক্সা ভাড়ায় চালক। গ্রেফতারকৃত হলঃ  মাহবুব,কাউছার ও আমিন। তারা একই গ্যারেজের অটোরিক্সা চালক।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রিজাউল হক জানান, রাতে চর কাশিপুর এলাকায় ডিউটি করার সময় উপ-পরিদর্শক আনোয়ার হোসেন দেখেন ৩জন মিলে একটি অটোরিক্সা টেনে হিচড়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ তাদেরকে সন্দেহে আটক করে পরিচয় এবং সমস্যা জানতে চায়। সন্ধেহজনক কথাবার্তা বলায় তাদের গ্যারেজ মালিক সুমন ডাকে।

তিনি এসে জানান ৩জন অন্য গাড়ির চালক তবে এ গাড়ির নয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে চালককে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যমতে চর কাশিপুর সড়কের পাশে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় একাধিক রডের আঘাতের চিহ্ন রয়েছে। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...