নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
 প্রচ্ছদ   লীড নিউজ   মাসদাইরে লিকেজ থেকে গ্যাস জমায় বিস্ফোরণের আগুনে মা ও শিশু সন্তান দগ্ধ | দ্বগ্ধ দু’জন ডামেক প্রেরন 
মাসদাইরে লিকেজ থেকে গ্যাস জমায় বিস্ফোরণের আগুনে মা ও শিশু সন্তান দগ্ধ | দ্বগ্ধ দু’জন ডামেক প্রেরন 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ফতুল্লার মাসদাইর এলাকায় বহুতল ভবনের ষষ্ঠতলার ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের আগুনে মা ও শিশু সন্তান দগ্ধ হয়েছে। রোববার  সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাসদাইর এলাকায় খন্দকার ম্যানশন নামে দশতলা ভবনের ষষ্ঠতলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে ।
অগ্নিদ্বগ্ধরা হলেন কুলসুম বেগম ( ২৭ ) তার তিন বছরের ছেলে শিশু সন্তান খালিদ । স্থানীয়রা  আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
স্থানীয় ও প্রতিবেশীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে বিস্ফোরণের বিক শব্দ শুনতে পান তারা । পরে তারা ওই ফ্লয়াটে বসবাস করা ব্যবসায়ী মাসুদের ফ্ল্যাটে গিয়ে আগুন জ্বলতে দেখেন । এসময় মাসুদের স্ত্রী ও শিশু সন্তানকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন । এই ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন । তাদের স্থানীয়রা দ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ।  ভবনের অন্যান্য বাসিন্দারা বিস্ফোরণের মতো বিকট শব্দ বিকট শব্দ শুনেছেন বলে জানিয়েছেন । প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে  ঘরে গ্যাস পাইপ লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এমনটা হতে পারে । তবে নিশ্চিত করে তদন্তের পর বলা যাবে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...