নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   মহানগর   র‍্যাবের গাড়িতে ডাকাতির সময় অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার
র‍্যাবের গাড়িতে ডাকাতির সময় অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়ার চর বাউসিয়া এলাকায় টহলকালে র‍্যাবের গাড়িতে ডাকাতির সময় দেশীয় অস্ত্র সহ সঙ্ঘবদ্ধ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। দুপুরে শহরের কালিবাজার এলাকায় অবস্থিত র‍্যাব ১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-১ এর পরিচালক স্কোয়াড্রন লীডার একেএম মনিরুল আলম। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলোঃ সুজন, রাসেল, আলাউদ্দিন, বাদশা হোসেন দিপু, সাব্বির, হাবিবুর রহমান, মিন্টু ও সিয়াম। তারা মুন্সিগঞ্জ জেলার এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি ও শাবাল উদ্ধার করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত র‍্যাবের টহলদল দুটি বিভক্ত হয়ে সাদা পোশাকে টহলরত দল ফেরার পথে মুন্সিগঞ্জের গজারিয়া বাউশিয়া এলাকায় সাদা পোশাকে টহলরত র‍্যাবের গাড়িকে ১০/১২ জনের একদল ডাকাত আটকিয়ে অস্ত্রমুখে জিম্মি করার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা তাদেরকে ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করে। তারা দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ যাত্রী ও বিদেশ ফেরত প্রবাসী যাত্রীদের অস্ত্র দিয়ে আঘাত ও হত্যার মত ঘটনা ঘটিয়ে সর্বস্ব লুটে নেয়। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...