নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   অন্যায়ের প্রতিবাদ করবোই, ত্বকী খুনিদের দাওয়া দিয়ে মানুষ প্রতিহত শুরু করেছে – আইভী 
অন্যায়ের প্রতিবাদ করবোই, ত্বকী খুনিদের দাওয়া দিয়ে মানুষ প্রতিহত শুরু করেছে – আইভী 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরপশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি আওয়ামীলীগের রাজনীতি করি যতদিন বেঁচে থাকবো এ দলই করবো। তবে নিজ দলের বেতরে থেকেও অন্যায় অভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবো। সে অন্যায়কারী দলের বিতরের হোক বা বাইরের হোক।
শুক্রবার মেধাবী ছাত্র ত্বকী হত্যা ও বিচারহীনতার দশ বছর উপলক্ষে ‘চিত্রপটে ত্বকী’ শিরোনামে ত্বকীকে নিয়ে দেশের বিশিষ্ট ৪৭ জন শিল্পীর আঁকা চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন,
দশ বছর যাবত ত্বকী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করা হচ্ছে তবুও এর বিচার হচ্ছে না। সরকারকে বলেন ত্বকী হত্যা সহ নারায়ণগঞ্জের সকল হত্যাকান্ডের বিচার করে আমাদের মুক্ত করেন। কত বড় দুঃসাহস একটি শিশু (ত্বকীকে) হত্যা করেও তার পরিবার ও পাশে দাঁড়ানো মানুষকে প্রতিহত করতে ভয় দেখানোর চেষ্টা করে। বিগত দিন নারায়ণগঞ্জে দীর্ঘ সময় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে,  এখান আর সম্ভব না এটা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ।  ত্বকী হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের মানুষ একত্রিত হয়েছে। মানুষ আজ সাহস করে খুনিদের প্রতিহত করতে দাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে আপনারা জানেন। মানুষ প্রতিবাদ করা শুরু করেছে।  ত্বকী হত্যার বিচার হবেই। আমরা এ আন্দোলনে সবসময় পাশে আছি থাকবে।
মেধাবী ছাত্র ত্বকী হত্যা ও বিচারহীনতার দশ বছর উপলক্ষে ‘চিত্রপটে ত্বকী’ শিরোনামে ত্বকীকে নিয়ে দেশের বিশিষ্ট ৪৭ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম স্থান পায়। শুক্রবার ১৭ মার্চ বিকেলে শহরে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন গ্যালারীতে এ চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী । ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে এ চিত্র প্রদর্শনী চলবে। এসময় আলোচনা সভায় ত্বকীর পিতা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ত্বকী হত্যার বিচার করুন। শিল্পিরা নানা ভাবে গানে অঙ্কনে আবৃত্তিতে ত্বকী হত্যার বিচার চাইছে।
আমরা মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি অন্যায় অআিচার হত্যার বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি। ত্বকী হত্যার বিচার হবেই। এসময় উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপাতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর অধক্ষ শামসুর রহমান সহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও কর্মীরা । প্রতিদিন এ চিত্র প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...