নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   আসন্ন রমজান ঘিরে নারায়ণগঞ্জে ব্যবসায়ী নেতাদের সাথে ক্যাবের মতবিনিময়
আসন্ন রমজান ঘিরে নারায়ণগঞ্জে ব্যবসায়ী নেতাদের সাথে ক্যাবের মতবিনিময়
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা, সিন্ডিকেট করে দাম বৃদ্ধি না করা, মূল্য তালিকা প্রদর্শণ, ভেজাল ও নকল পণ্য বিক্রি না করাসহ নানা বিষয় নিয়ে নারায়ণগঞ্জ শহরের পাইকারী কাচাবাজার দিগুবাবু বাজারের ব্যবসায়ি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলা কমিটি।শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো সেলিমুজ্জামান। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ডা: শাহনেওয়াজ চৌধুরী, ক্যাব নারায়ণগঞ্জ’র সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল, সদস্য জেড এম ইকবাল।ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দিগুবাবু বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: আবুল কাদির, মতির সহসভাপতি রবিউল ইসলাম রনি, পাইকারি গরুর মাংস ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাজী মো: রিপন, পাইকারী ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আশরাফ, মুদি ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো, শাহেদ হোসেন, কাঁচামাল আড়ৎদার মালিক সমিতির সভাপতি রুহুল আমিন, ও সাধারণ সম্পাদক সাবের হোসেন।মতবিনিময় সভায় ব্যবসায়ি নেতৃবৃন্দ আশ্বস্থ করেন তারা রমজানে পণ্যের দাম বৃদ্ধি করবেন না। এবং সঠিক ওজন ও ভেজালমুক্ত পণ্য সরবরাহে সচেতন থাকবেন।

অপরদিকে দুপুর সাড়ে ১২টায় শহরের ফলপট্টিতে হাজী চান বেপারী ও হাজী তারা মিয়া মার্কেট ব্যবসায়ি সমিতির সঙ্গে মতবিনিময় করেন ক্যাব নারায়ণগঞ্জ এর সহসভাপতি অমিতাব চক্রবর্তী ও যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন। এসময় সমিতর সাধারণ সম্পাদক হাজী মো: আনিসুর রহমানের নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...