নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ ভবনটি ২৪ ঘন্টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ
নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ ভবনটি ২৪ ঘন্টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত জরাজীর্ণ ঝুকিপূর্ণ দুতলা ভবনটি ২৪ ঘন্টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, রাজউক, তিতাস ও ডিপিডিসির সমন্বিত একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে ঝুকিপূর্ণ ভবনটি পরিদর্শন করে তারা এ সিদ্ধান্তের কথা জানান।  এ সিদ্ধান্তের বিষয়ে ওই ভবনের মালিকে চিঠি দেওয়া সহ ভবনটিতে নোটিশ টানানো হবে বলে জানায়।
গত ১৮ মার্চ সকাল নয়টায় শহরের নিতাইগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণে আগুনে এজজন নিহত ১ সহ আরো ৯ জন  আহত হয় । বিস্ফোরনে দুতলা ভবনের একতলা ছাদের কিছু অংশ বারান্দা ভেঙ্গে পড়ে। কয়েকটি গুদামে ব্যাবসায়ীদের মালামাল চাপা পড়ে।  ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে এনে উদ্ধার কাজ শুরু করে। ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে থাকায় তখন উদ্ধার কাজ সমাপ্ত করেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন
ভবনটিকে ঝুকিপূর্ণ ঘোষনা করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  সহিদুল ইসলাম জানিয়েছেন ঝুকিপূর্ণ ভবনটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি প্রতিনিধি দল পরিদর্শন করে ভবন মালিককে ২৪ ঘন্টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ভবনে নোটিশ টানিয়ে দেওয়া হবে। যথাসময়ে নির্দেশনা না মানলে ব্যাবস্থা গ্রগন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...