নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   গার্মেন্ট শ্রমিকদের মজুরি নূন্যতম ২৫ হাজার টাকা সহ মজুরিবোর্ড গঠনের দাবি
গার্মেন্ট শ্রমিকদের মজুরি নূন্যতম ২৫ হাজার টাকা সহ মজুরিবোর্ড গঠনের দাবি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ মজুরিবোর্ড গঠন ও গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে ৩১ মার্চ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিক সমাবেশ।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন
বিগত ১৫ মার্চ ২৫ হাজার টাকা মজুরির দাবিতে জাতীয় মজুরি বোর্ডের সামনে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র যৌথভাবে সংবাদ সম্মেলন করেছি। চলমান বাজার পরিস্থিতিতে বেঁচে থাকার মতো নিত্যপণ্যের মূল্য শ্রমিকদের বর্তমান মজুরির সাথে কোনভাবেই সংগতিপূর্ণ নয়। ৫ বছর অন্তর অন্তর গার্মেন্ট শ্রমিকদের মজুরি বাড়ার ঘোষণা থাকলেও ২০১৮ সালের মজুরি ঘোষণার পর পাঁচ বছর অতিবাহিত হতে চললেও বর্তমান ক্ষমতাসীন সরকার এখনো মজুরিবোর্ড গঠন করেনি! উৎপাদনশীল অর্থনীতির বিকাশে  বাজার দরের সাথে সঙ্গতি রেখে মজুরি নির্ধারন করতে হয়। অথচ সরকার নির্বিকার। সরকারের এই ভূমিকা শ্রমিক স্বার্থবিরোধী। এমতাবস্থায় আন্দোলনের কোন বিকল্প নাই। ফলে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয়ভাবে আগামি এপ্রিলের ১৫ তারিখের মধ্যে সরকারকে মজুরি বোর্ড গঠন ও ন্যূণতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সময়সীমা বেঁধে দিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সকল শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশের কর্মসূচি চলছে। ইতিমধ্যে মিরপুর ও আশুলিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামি ৩১ মার্চ শুক্রবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও মিছিলের কর্মসূচি নেয়া হয়েছে। গার্মেন্ট টিইউসি নারায়ণগঞ্জ জেলার অন্যতম নেতা দুলাল সাহার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থাকবেন  গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা এডভোকেট মন্টু ঘোষ,
টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, গার্মেন্ট শ্রমিক সংহতির সহ-সভাপ্রধান শ্রমিকনেতা অঞ্জন দাস সহ কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে আপনার প্রতিষ্ঠানের সম্মানিত রিপোর্টার/ফটোগ্রাফারের উপস্থিতি শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে অগ্রসর করবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...