নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   ঈদের আগে বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন 
ঈদের আগে বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ঈদের আগে বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ই এপ্রিল, ২০২৩ (শুক্রবার) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের চলতি মাসের বেতন ও পূর্ণাঙ্গ বোনাস প্রদান এবং নিত্যপণ্যের দাম কমানো সহ শ্রমিকের বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলার আহ্বায়ক কাউসার হামিদের সভাপতিত্বে এবং সম্পাদক আব্দুল আল মামুনের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপ্রধান অঞ্জন দাস, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সম্পাদক জাহিদ সুজন, অর্থ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, বিসিক অঞ্চলের সংগঠক মোঃ মোস্তফা সহ নেতৃবৃন্দ।
অঞ্জন দাস তার বক্তব্যে বলেন, আমরা একটি শোকার্ত অবস্থার মধ্যে আছি। গত পরশু দেশের নিবেদিত প্রাণ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝ থেকে শারীরিকভাবে বিদায় নিয়েছেন। আমরা এই কর্মসূচি থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বর্তমানে দেশ এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ একে তো দিনরাত এক করে হাড়ভাঙ্গা পরিশ্রম করছে। এর বিনিময়ে যে টাকা তারা উপার্জন করছে, তা দিয়ে সংসারও চলছে না। চাল-ডাল-তেল সহ নিত্যপণ্যের দাম প্রতিদিন হুহু করে বাড়ছে। বাজার এখন গরীব-মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। এই অবস্থার একটি বড় ভুক্তভোগী অংশ দেশের গার্মেন্ট সেক্টরে শ্রম দেয়া মানুষগুলো।
আমরা গার্মেন্ট শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা দাবি করেছি। আমরা দেখছি আন্দোলনের চাপে তারা মজুরি বোর্ড গঠন করতে বাধ্য হয়েছে। কিন্তু প্রকৃত শ্রমিক ছাড়া মালিকরা মিলে মজুরি বোর্ড গঠন করে আরও একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা তারা করছে। আমরা এই কাজের নিন্দা জানাই। আমরা ঈদের আগে সমস্ত কারখানাগুলোতে এপ্রিল মাসের বেতন এবং পূর্ণ ঈদ বোনাস দেয়ার দাবি জানাচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...