নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ২৪ ঘন্টায় ১০ম শ্রেণীর ছাত্রী উদ্ধার সহ অপহরণকারী মূলহোতাকে গ্রেফতার
২৪ ঘন্টায় ১০ম শ্রেণীর ছাত্রী উদ্ধার সহ অপহরণকারী মূলহোতাকে গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  অপহরন মামলার ২৪ ঘন্টার মধ্যে ১০ম শ্রেণীর ছাত্রী উদ্ধার সহ অপহরণকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের মূলহোতার নাম ইমরান (২৫)। রবিবার ১৬ এপ্রিল র‌্যাব-১১ এক প্রেস রিলিজে জানায়
র‌্যাব-১১ তার নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় অপহরণ সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে অপহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর একটি দল গত শনিবার ১৫ এপ্রিল দিবাগত রাতে ডিএমপি, ঢাকার ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১০ম শ্রেণীর ছাত্রীকে (১৬) উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের মূলহোতা ইমরানকে (২৫) গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ইমরান (২৫) নোয়াখালী জেলার চাটখিল থানাধীর সিংবাহুড়া এলাকার ইসমাইল আমিনের ছেলে এবং উদ্ধারকৃত ভিকটিম (১৬) ১০ম শ্রেনীর ছাত্রী। ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে  গ্রেফতারকৃত আসামী ইমরান (২৫) বিভিন্ন ভাবে ভিকটিমকে কু-প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। ঘটনার এক পর্যায়ে গত ৩১ মার্চ ২০২৩ রাত অনুমান ০৮ টার সময় ভিকটিম জরুরী ঔষধ কেনার জন্য তালতলা বাজারে অবস্থানকালে আসামী ইমরান (২৫) তার সহযোগিদের এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহযোগীতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারী আসামীরা ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। এই ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে নোয়াখালী জেলার চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন।
যার মামলা নং-০৮, তারিখ-১৫/০৪/২০২৩খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০। পরবর্তীতে র‍্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উল্লেখিত আসামীকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে নোয়াখালী জেলার চাটখিল থানার এ মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...