নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   শ্রমিককে মানুষ মনে করলেই বেশির ভাগ সমস্যা সমাধান হবে – মঞ্জুরুল হাফিজ
শ্রমিককে মানুষ মনে করলেই বেশির ভাগ সমস্যা সমাধান হবে – মঞ্জুরুল হাফিজ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মালিক-শ্রমিক ঐক্য গড়ি র্স্মাট বাংলাদেশ গড়ে তুলি’ এ  প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো মহান মে দিবসের আলোচনা সভা।
সোমবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও শ্রম দপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন এস.এম এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এসময় তিনি বলেন, মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১৮৮৬ সালের এই দিন ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। এসময় তাদের ওপর গুলি চালালে নিহত হয় ১১ জন শ্রমিক। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ৮ ঘণ্টা শ্রমের দাবি মেনে নিতে বাধ্য হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে।
তিনি আরও বলেন, শ্রমিক বলতে শুধু গার্মেন্টস শ্রমিকদেরকেই বোঝায় না। যারা কৃষি কাজ করে তারাও শ্রমিক। যখন একজন মালিক মনে করবে যে শ্রমিকও একজন মানুষ। তার সকল ধরনের চাহিদা রয়েছে এবং সকল ধরনের সুযোগসুবিধা সে প্রাপ্য। তখনই দেখবেন বেশীর ভাগ সমস্যা সমাধান হয়ে গেছে। আজকে দেশে এত এত ইন্ডাস্ট্রি, সবই হয়েছে শ্রমিকদের কল্যাণে। আমাদের প্রধানমন্ত্রীও একজন শ্রম বান্ধব নেত্রী। তিনি শ্রমিকদের জন্য নানারকম সুযোগ সুবিধা চালু করেছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ডাইফই’র উপ-মহাপরিদর্শক ডাঃ রাজীব চন্দ্র দাস।
আলোচন সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন, শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ পলাশ এবং মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...