নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   আগামী ১২ মে পঙ্কজ ভট্টাচার্য স্মরণে নাগরিক স্মরণ সভা
আগামী ১২ মে পঙ্কজ ভট্টাচার্য স্মরণে নাগরিক স্মরণ সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  আগামী ১২ মে শুক্রবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ করে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির ইতিহাসে উজ্জ্বল ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য।
১৯৩৯ সালের ৬ আগষ্ট চট্টগ্রামের রাউজানে জন্মনেয়া এ ব্যক্তিত্ব গত ২৪ এপ্রিল ২০২৩ মৃত্যুবরণ করেছেন। ষাটের দশকের ভাস্বর সংগ্রাম থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত  কর্মময় বর্ণাঢ্য এক সংগ্রামী জীবন তিনি অতিবাহিত করেছেন। নারায়ণগঞ্জের সাথে রয়েছে তাঁর বিভিন্ন কর্মময় অধ্যায়। পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণের জন্য নারায়ণগঞ্জের প্রগতিশীল সংগঠন সমূহ ও ব্যক্তিবর্গের এক সভা অনুষ্ঠিত হয় গত ৪ মে ২০২৩। সভায় দেলোয়ার হোসেন চুন্নুকে আহবায়ক ও এড. আওলাদ হোসেনকে সদস্য সচিব করে পঙ্কজ ভট্টাচার্য নাগরিক স্মরণ পরিষদ গঠিত হয়।
আগামী ১২ মে ২০২৩ শুক্রবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণের জন্য এক নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন সিপিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, পঙ্কজ ভট্টাচার্যের দীর্ঘদিনের সহকর্মী সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি মন্ডলীর সদস্য ডা. সারোয়ার আলী, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম, পঙ্কজ ভট্টাচার্যের পরিবারের সদস্য বহ্নিশিখা দাশ পুরকায়স্থ ও স্থানীয় নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...