নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ৩০ কেজি গাঁজা, ৩৪ বোতল মদ, পিকআপ সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
৩০ কেজি গাঁজা, ৩৪ বোতল মদ, পিকআপ সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ র‌্যাব-১১ অভিযানে ৩০ কেজি গাঁজা, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। রবিবার ১৪ মে সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মে  সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর  ইফাদ অটো সার্ভিসিং এর সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৩০ কেজি গাঁজা, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ ০৩ জন মাদক ব্যাবসায়ী
১। মোঃ রুবেল খান (৩০), পিতা- মোঃ নজরুল খান, সাং-আমতলী, থানা- বরগুনা, জেলা- বরগুনা, ২। মোঃ নুর আলম @ বাবু (২৬), পিতা- আব্দুল ছাত্তার, সাং- চর বাকর (সেকেন্দার মোল্লার বাড়ী), থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, ৩। রাজীব হাওলাদার (২৫), পিতা- আইয়ুব আলী, সাং-ছোট বিঘা, থানা- পটুয়াখালী, জেলা- পটুয়াখালী’দেরকে মাদক পরিবহনের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়।
এছাড়াও জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রুবেল খান (৩০), ২। মোঃ নুর আলম @ বাবু (২৬) এবং ৩। রাজীব হাওলাদার (২৫) পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...