নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   চাঞ্চল্যকর কাঞ্চন খুনের রহস্য উদঘাটন করছে পিবিআই | গ্রেফতার ৪
চাঞ্চল্যকর কাঞ্চন খুনের রহস্য উদঘাটন করছে পিবিআই | গ্রেফতার ৪
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণঞ্জের রূপগঞ্জে রাখাল কাঞ্চন (৪০) খুনের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা। হত্যায় জড়িত চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠালে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার ভুইয়া এগ্রো ফার্মে রাখাল কাঞ্চনকে (৪০) খুন করে তাকে ভুঁইয়া এগ্রো ফার্মের গরু রাখার শীটের পাশে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

এ হত্যাকান্ড ঘটনোর ভিডিও দৃশ্য জব্দ করেছে পিবিআই। এ ঘটনায় জড়িত আসামীদেরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত চারজন হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একতা বাজারের মাশকরা এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন (১৯), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার আঃ সাত্তারের ছেলে ইমরান খান (২৬), মোবারক আলীর ছেলে সুজন শেখ (৩৯) ও বরপা পূর্বপাড়া এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৩)। পিবিআই জানিয়েছেন, নিহত রাখাল কাঞ্চন মিয়া উপজেলার বরপা এলাকার শফিকুল ইসলাম আপেলের ভুইয়া এগ্রো ফার্ম নামক গরুর খামারে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। অবৈধ ড্রাগ পাউডার (হেরোইন) সংক্রান্ত বিরোধে আসামীরা রাখাল কাঞ্চন মিয়াকে চাকু দিয়ে তার গলা কেটে এবং তার পিঠে ৭-৮টি স্টেপ করে ও পেট কেটে নৃশংসভাবে হত্যা করে।

২০২২ সালের ১০ এপ্রিল বরপা এলাকার শফিকুল ইসলাম আপেলের ভুইয়া এগ্রো ফার্মের গরু রাখার শীটের পাশে রাখাল কাঞ্চন মিয়ার মরদেহ পাওয়া যায়। নিহত কাঞ্চন মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শহর আহম্মেদপুর এলাকার আব্দুল মোন্নাফের ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (পিবিআই) নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি সিসিটিভির ফুটেজের মাধ্যমে মামলায় জড়িত আসামীদের সনাক্ত করে গ্রেফতার করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...