নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ মিছিল
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ সহ সারাদেশে দ্রব্যমূল্যের উচ্চ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়। বুধবার ৭ জুন বিকাল ৫টায় মহিলা পরিষদ অফিস, ১৮ নাম্বার নবাব সলিমুল্লাহ রোড থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সংগঠন সম্পাদক প্রীতিকণা কণা দাস, আন্দোলন সম্পাদক শোভা সাহা। পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ। উপস্থিত ছিলেন সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ, সিনিয়র সদস্য কমলা দে, প্রচার সম্পাদক কানিজ ফাতেমা, শহর সমাজ কল্যাণ সম্পাদক রোজী আবেদীন, শহর সদস্য দীপা রায়, শাহনাজ বেগম লিপি, কাওছারা আক্তার পান্না, পল্লবী প্রত্যাশাসহ আরো অনেক। বক্তারা বলেন, বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ মরিচ,দুধ,চিনিসহ প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বগতি দ্বিগুণ- তিনগুণ হয়েছে। এর কারণে বাসা ভাড়াও বৃদ্ধি পাচ্ছে। জনজীবন চরম দুর্ভোগের শিকার।ঔষুধপত্রেরও দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্য দফায় দফায় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আরো বেশি অসহায় হয়ে পড়েছে। করোনা পরবর্তী বিশ্বব্যাপী অস্থিরতা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে মানুষের আয় বৃদ্ধি পায়নি। বরং অনেককে কর্মহীন হয়ে পড়েছে। অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ও

কলহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নারীরা বেশি নির্যাতিত হচ্ছে। গণমাধ্যমে এসব বিষয় নিয়মিত প্রচার হলেও সরকার পক্ষ থেকে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই সরকারের কাছে জোর দাবি আইন প্রয়োগ করে দ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ, দুধ, ডিম, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সহনীয় মাত্রায় আনতে হবে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য কমাতে হবে। এ কর্মসূচি জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...