নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কাশিপুরে চার্জার ফ্যান বিস্ফোরন আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ
কাশিপুরে চার্জার ফ্যান বিস্ফোরন আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়গঞ্জের ফতুল্লার কাশিপুরে চার্জার ফ্যান বিস্ফোরণ আগুনে একই পরিবারের শিশু সহ ৫ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে কাশিপুর শেখ বাড়িতে এদুঘর্টনা ঘটে। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামার্শে আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে।

 

দগ্ধরা হলেন- মো. সালাম মন্ডল, তার স্ত্রী বুলবুলি বেগম, তার ছেলে টুটুল মেয়ে সোনিয়া আক্তার ও তার শিশু কন্যা মেহেজাবিন। এ ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় প্রতিবেশী ভাড়াটিয়ারা জানায়, ভোররাতে সালামের ঘরে আত্মচিৎকার শুনে তারা ঘিয়ে দেখে তারা আগুনে ঝলসে গেছে। আহতদের উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যায়।

তার ঘরে প্লাস্টিকের বৈদ্যুতিক একটি পাখা থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মোঃ তরিকুল ইসলাম জানান, একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে।

তাদের মধ্যে সালাম মন্ডলের ৭০%, বুলবুলির ২৫ %, সোনিয়ার ৪২%, টুটুলের ৬০ % ও শিশু মেহজাবিনের ৩৫ % দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের সকলের অবস্থা প্রায় আশঙ্কাজনক। চিকিৎসা চলছে পরে বিস্তারিত পরে বলা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...