নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কুড়িপাড়ায় স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যু
কুড়িপাড়ায় স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যু
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী ছাত্র জিলকদ ওরফে জিহাদ (১৪) রহস্য জনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানিয়েছে পাষান্ড মামার প্রহারে  স্কুল ছাত্র ভাগ্নিা মৃত্যু বরণ করেছে। অভিযুক্ত মামা ওয়াসিম জানিয়েছে আমার ভাগ্নিা দীর্ঘ দিন ধরে টাইফুয়েড ও লিভার জনতি রোগে আক্রান্ত ছিল।
গত বৃহস্পতিবার ( ৮ জুন) রাতে ঢাকা যাত্রাবাড়ী এলাকাস্থ তার মায়ের বাড়িতে ওই স্কুল ছাত্র ভাগ্নিা মৃত্যু হয়। এর আগে গত বুধবার (৭ জুন) বন্দর থানার লালখারবাগ এলাকায়  এ ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্র জিলকদ ওরফে জিহাদ বন্দর থানার লালখারবাগ এলাকার রকিবুল হাসান মিয়ার ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে বন্দর থানার লালখারবাগ এলাকার ফরিদ আহাম্মেদের মেয়ে ময়না বেগমের সাথে গত ১৩ বছর পূর্বে একই এলাকার রকিবুল হাসানের সাথে বিয়ে হয়।
বিয়ের ১ বছর পর রকিবুল হাসান হাঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। পরে তাদের সংসারে জিলকদ ওরফে জিহাদের জন্ম  হয়। জিহাদের পিতা রাকিবুল হাসান নিরুদেশ থাকায় জিহাদের মামাসহ তাদের আত্মীয় স্বজনরা জিহাদের মা ময়না বেগমকে পুনরায় ঢাকা যাত্রাবাড়ী এলাকায় বিয়ে দেয়। জিহাদ রয়ে যায় তার মামা ওয়াসিম মিয়ার কাছে। জিহাদ কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। অজ্ঞাত কারনে রাগে ক্ষোভে গত বুধবার মামা ওয়াসিম তার স্কুল পড়ুয়া ভাগ্নিা জিলকদ ওরফে জিহাদকে মাথায় তোলে আছাড় মারে। ওই সময় সে গুরুত্বর আহত হলে তার মামা তাকে ওই দিন তার মায়ের কাছে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় দিয়ে আসে। পরে গত বৃহস্পতিবার রাতে স্কুল ছাত্র জিহাদ তার মায়ের কাছে মৃত্যু বরণ করে।
অভিযুক্ত মামা ওয়াসিম মিয়া গনমাধ্যমকে জানান, ছোট কাল থেকে জিহাদকে আমি বড় করে তুলেছি। সে আমার সন্তান। গত ২/১ বছর ধরে জিহাদ টাইর্ফোড ও লিভার রোগে ভূগছিল। গত বৃহস্পতিবার রাতে আমার ভাগ্নিা তার মায়ের কাছে মৃত্যু বরণ করলে শুক্রবার সকালে তাকে বন্দর লালখারবাগ এলাকায়  জানাযা শেষে স্থানীয় কবরস্থান দাফন করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...