নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সাংবাদিক সালাম লায়ন্স জেলার রিজিওন চেয়ারপার্সন নির্বাচিত
সাংবাদিক সালাম লায়ন্স জেলার রিজিওন চেয়ারপার্সন নির্বাচিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং নারায়নগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য লায়ন আবদুস সালাম লায়ন্স জেলা ৩১৫ এ২ বাংলাদেশের রিজিওন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ২০২৩-২৪ বর্ষের জন্য  নির্বাচিত হয়েছেন।
শনিবার ১০ জুুন বিকেলে হোটেল ঢাকা রিজেন্সিতে এক অনুষ্ঠানে তাকে মনোনীত করেন জেলা গভর্নর ও হাইকোর্টের মাননীয় বিচারপতি ডঃ মোহাম্মদ বশিরউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বর্তমান জেলা গভর্নর লায়ন প্রকৌশলী আবদুল ওহাব, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ,
প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শংকর রায় মনা প্রাক্তন জেলা গভর্নর লায়ন এডভোকেট শওকত আলী, লায়ন আখতারুজ্জামান, লায়ন হাবিবা হাসান, লায়ন এম,এ,হাসান, লায়ন নাজমুনন্নেসা,লায়ন আবদুল ওহাব সিকদার, লায়ন শেখ আনিসুর রহমান প্রমুখ।
লায়ন আবদুস সালাম ১৯৯৮ সালে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির মাধ্যমে লায়নইজমে যোগদান করেন।পরবর্তীতে তিনি এ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।এর আগে ১৯৮০ সালে লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমানে তিনি এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক বাংলায় কর্মরত আছেন। এছাড়াও লায়ন সালাম বিদ্যানিকেতন হাই স্কুল পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সদস্য এবং নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিউটের পরিচালনা পরিষদের সদস্য। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...