নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সরকার পতন আন্দোলনকে সুদূরপ্রসারী করল
সরকার পতন আন্দোলনকে সুদূরপ্রসারী করল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ   ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ ভোট চুরি ও পেশীশক্তির অনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদ করায় আওয়ামী সন্ত্রাসীরা তাঁর উপর পাশবিক হামলা চালায়। শায়েখে চরমোনাইর উপর রক্তাক্ত হামলা সরকার পতনের আন্দোলনকে সুদূরপ্রসারী করল।

সরকারের বিদায়ী ঘণ্টা বাজল। বরিশাল সিটি নির্বাচনে শায়েখে চরমোনাইর উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে, ১২ জুন সোমবার বাদ আসর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সভাপতির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন। বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সেক্রেটারি যথাক্রমে মুহা. জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আবুল বাশার খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহা. যোবায়েরে হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি ও সহ-সভাপতি যথাক্রমে মুহা. ওমর ফারুক ও মোস্তফা তালুকদার।

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি আব্দুল হাকিম আদ দিফায়ী। আরও উপস্থিত ছিলেন মহানগর জয়েন্ট সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম জেলার জয়েন্ট সেক্রেটারি আমান উল্লাহ আমানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেন, জনগণের ভোট চুরি করে অবৈধভাবে স্বঘোষিত সরকারের নিকট এহেন ন্যক্কারজনক ঘটনা ছাড়া ভাল কিছু আশা করা যায় না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের শায়েখের উপর হামলাকারী সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তি না দেওয়া হয় এবং ভোট নিয়ে কোন কারচুপি করা হয় তাহলে পীর সাহেব চরমোনাইর নির্দেশে যেকোন কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। তখন অবৈধ সরকারের মসনত ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমরা শান্তিপূর্ব থাকতে ভালবাসি। কিন্তু যদি মৌচাকে ঢিল মারেন, তাহলে কারো রেহাই হবে না। পরবর্তীতে যেকোন আন্দোলনে সকল নেতাকর্মীকে স্বত:স্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহবান জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...