নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ১৭ বছর পলিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষকের
১৭ বছর পলিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষকের
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  দীর্ঘ ১৭ বছর পলাতক ফতুল্লায় চাঞ্চল্যকর ১৩ বছরের কিশোরী গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীইলিয়াছ হোসেনকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-১১।
সোমবার ১৩ জুন সোনারগাঁও থানার নয়াপুর পূর্বপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে নয়াপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
র‍্যাব ১১ সোমবার ১৩ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ইলিয়াছ হোসেন (৪০) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন নয়াপুর এলাকার বাসিন্দা।
ভিকটিম (১৩) একজন গার্মেন্টস কর্মী। গত ১০ এপ্রিল ২০০৪ সালে ভিকটিম (১৩) রাতে গার্মেন্টস থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধার কাইয়ুমপুরস্থ রহমান গার্মেন্টস এর রাস্তায় পৌছালে গ্রেফতারকৃত আসামী তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিমকে পথরোধ করে মুখ চেপে ধরে এবং হাত-পা বেঁধে পাশ্ববর্তি পিটালিপুল রহমান ডাইং এর পূর্ব পাশের আসামীর ভাড়া করা মেসে নিয়ে যায়। একপর্যায়ে ভিকটিম (১৩) এর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গ্রেফতারকৃত আসামী ইলিয়াছ হোসেন (৪০) সহ তার সঙ্গীয় সহযোগী আসামীরা পালাক্রমে ধর্ষন করে।
অতঃপর গ্রেফতারকৃত আসামী ইলিয়াছ হোসেন (৪০) ও সঙ্গীয় এজাহারনামীয় পলাতক আসামীরা ভিকটিমকে উক্ত ঘটনার কথা প্রকাশ না করার জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শণসহ হুমকি প্রদান করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিম (১৩) এর বোন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৫, তারিখ- ১০ জুলাই ২০০৪ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০। উক্ত গণধর্ষণের পর হতে গ্রেফতারকৃত গণধর্ষণকারী চক্রের মূলহোতা আসামী ইলিয়াছ হোসেন (৪০)সহ তার সঙ্গীয় অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামীরা কৌশলে আত্মগোপনে থাকে। বিজ্ঞ আদালত গত ২৩/০৫/২০২৩ খ্রিঃ গ্রেফতারকৃত আসামী ইলিয়াছ হোসেন (৪০)সহ সঙ্গীয় অন্যান্য আসামীদেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।
এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত চা ল্যকর গণধর্ষণ মামলার আসামী ইলিয়াছ হোসেন (৪০) এর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও আসামী ইলিয়াছ হোসেন (৪০) এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এই মামলার অন্যান্য পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...