নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ফতুল্লায় প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত | আহত  ৩ 
ফতুল্লায় প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত | আহত  ৩ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতা জের ধরে বন্ধু’র প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে সোহান নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন। বুধবার রাত সাড়ে নয়টায় পাগলার দক্ষিন রসুলপুর এলাকায় জয়নাল মিয়ার অটোরিক্সার গ্যারেজে এঘটনা ঘটে। সে বৌ-বাজার এলাকার জাহাঙ্গীরের ছেলে।

আহতরা হলঃ হাসান, ইমন ও আল আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সার গ্যারেজের মালিক জয়নালের মেয়ে স্বর্নার সাথে সোহানের বন্ধু নাবিলের সঙ্গে প্রেমের সম্পর্ক। এনিয়ে দীর্ঘদিন ধরে তাদের দু’পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে। এ জের ধরে আজ রাতে সোহান তার বন্ধু নাবিল সহ ১৫/২০ জন মিলে গ্যারেজে হামলা চালিয়ে ভাংচুর করে।

খবরপেয়ে জয়নাল ও তার ছেলে ওয়াসিম তাদের ধাওয়া করে চারজনকে ছুরিকাঘাত করে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষনা করে। অন্যদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। ফতুল্লা মডেল থানার পরির্দশক(তদন্ত) মহসিন জানান, ঘটনার সাথে জড়িত

জয়নাল ও তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। উল্লেখ্য,২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় সোহান অস্ত্র নিয়ে উপরে তাক গুলি ছুঁড়ে। ভিডিওটি পোস্ট করলে মূহুর্তেই তা ভাইরাল হয়ে ছড়িয়ে পরে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...