নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ | ৫ টি নৌযানের বিরুদ্ধে জড়িমানা, মামলা
২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ | ৫ টি নৌযানের বিরুদ্ধে জড়িমানা, মামলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ  উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অভিযান চালিয়ে ৮টি অবৈধ বালুর গদিসহ ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় ৫ টি নৌযানের বিরুদ্ধে ২টি মামলাসহ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নদীর প্রায় ১ কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে।
সোমবার ১৯ জুন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
এসময় ১টি এক্সাভেটর (ভেকু) দিয়ে নদী ভরাট করে বালুর ব্যবসা পরিচালনা করায় ৮ টি বালুর গদি উচ্ছেদের পাশাপাশি ভরাটকৃত অংশ অপসারণ করা হয়। এসময় একটি ক্রেন, ৮ টি বাশের জেটি, পাকা দেয়ালসহ ২২ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় নদীর প্রায় ১ কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, এলোপাথাড়ি বার্থিং, মাস্টার সনদ না থাকাসহ নানাবিধ অভিযোগে ৫ টি নৌযানের বিরুদ্ধে মেরিন আদালতে মামলাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এমভি তরী তপু ২ কে ৩০ হাজার টাকা, এমভি নওরীন ২ কে ৩০ হাজার টাকা, এমভি খাদিজাকে ১০ হাজার টাকা, এমভি শাফায়েতকে ২০ হাজার টাকা এবং এমভি দিলশাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। সোমবার দ্বিতীয় দিনের অভিযানে নদীর পূর্ব তীরে রূপগঞ্জের রূপসী এলাকয় ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রায় ১ কিলোমিটার নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...