নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দর উপজেলা ৪টি পশুর হাটের ইজারা সম্পর্ন
বন্দর উপজেলা ৪টি পশুর হাটের ইজারা সম্পর্ন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ উৎসব মুখর পরিবেশে বন্দরে ৪টি পশুর হাট ইজারা সম্পর্ন করেছে উপজেলা প্রশাসন। বন্দরে পশুর হাট গুলো হলো, বন্দর উপজেলার ফরাজিকান্দা পশুর হাট, কলাগাছিয়া মহনপুর আবুল কাশেম মেম্বারের পরিতক্ত রাইস মিল সংলগ্ন, বন্দর তিনগাও বালুর মাঠ ও মদনপুর ফুলহর পশুর হাট। মঙ্গলবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টায় বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তার বি.এম. কুদরত এ খুদার উপস্থিতেতে তার অফিসে রুমে সকলের উপস্থিতে এ ইজারা সম্পর্ন করা হয়।
উপজেলা পরিষদের তথ্য সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দরে ৪টি পশুর হাটের ইজারার জন্য টেন্ডার বাক্সে ১৬টি দরপত্র জমা পরে। এর মধ্যে ফরাজিকান্দা পশুর হাটের জন্য ৫টি, মহনপুর পশুর হাটের জন্য ৩টি, বন্দর তিনগাও বালুর মাঠ পশুর হাটের জন্য ৫টি ও মদনপুর ফুলহর পশুর হাটের জন্য ৩টি দরপত্র টেন্ডার বাক্সে জমা পরে।
ফরাজিকান্দা পশুর হাটের জন্য দরপত্র জমা দেন ফরাজিকান্দা এলাকার নাজিম উদ্দিন প্রধান একই এলাকার আলম মিয়া, একই এলাকার আওয়ামীলীগ নেতা হাজী মঞ্জুর হাসান মঞ্জু একই এলাকার জাতীয় পার্টি নেতা মোঃ বাচ্চু মিয়া ও বালিয়াগাও এলাকার পনির। ৫ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে নাজিম উদ্দিন প্রধানকে উক্ত হাটের ইজারা দেওয়া হয়।
এ ছাড়াও কলাগাছিয়া মহনপুর মরহুম আবুল কাশেম মিয়ার পরিতক্ত রাইস মিল সংলগ্ন পশুর হাটের ইজারা  জন্য  দরপত্র জমাদেন মহনপুর এলাকার মরহুম আবুল কাশেম মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম পলাশ ও তার ছোট ভাই জাপা নেতা  রনী ও কলাগাছিয়া এলাকার মোঃ বশির মিয়া। ৩ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে আব্দুল কাইয়ুম পলাশকে উল্লেখিত হাট ইজারা দেওয়া হয়।
বন্দর তিনগাও বালুর মাঠ দরপত্র জমাদেন মাহামুদ হাসান বাপ্পী একই এলাকার নূর হোসেন, আলতাফ, রিফাত ও মিজানুর। ৫ জনের মধ্যে নূর হোসেন সর্বোচ্চ দরদাতা হিসেবে নূর হোসেনকে উক্ত হাটের ইজারা প্রদান করা হয়। মদনপুর ফুলহর পশুর হাট ইজারা জন্য দরপত্র জমাদেন ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাছুম, মদনপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান ও ধামগড় ইউনিয়নের হাফেজ আইয়ুব মেম্বার। ৩ জনের মধ্যে  সর্বোচ্চ দরদাতা হিসেবে ছাত্রলীগ নেতা অহিদুজ্জামানকে উল্লেখিত হাটে ইজারা দেওয়া হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...