নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে পশুর হাট না পেয়ে ২০ লাখ টাকা চাঁদাদাবি 
বন্দরে পশুর হাট না পেয়ে ২০ লাখ টাকা চাঁদাদাবি 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  উপজেলা প্রশাসন কর্তৃক বন্দরে ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা পশুর হাট বন্ধ করার জের ধরে  ব্যবসায়ী বাড়িতে  অনাধিকার ভাবে প্রবেশ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে বিশৃঙ্খলাকারি মাজহারুল হক সাউদগং এর বিরুদ্ধে।
এ ঘটনায় ব্যবসায়ী ফরিদ আহাম্মেদ বাদী হয়ে রোববার (২৬ জুন) দুপুরে চাঁদাবাজ মাজাহারুল হক সাউদসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বুধবার (২২ জুন) বিকেল ৩টায় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলাস্থ উল্লেখিত ব্যবসায়ী বাড়িতে এ চাঁদা দাবির ঘটনাটি ঘটে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দরে ২৫নং ওয়ার্ডের খেয়াঘাট সংলগ্ন পশুর হাটটি সিটি কর্পোরশেন কর্তৃক ইজারা দেওয়া হয়।
উক্ত হাটে আল মামুন নামে এক গনমাধ্যম কর্মী ২৫ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হয়। উল্লেখিত পশুর হাট নিয়ে বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার মৃত ইমান আলী সাউদ মিয়ার দুই ছেলে মাজহারুল হক সাউদ ও নাজমুল হক সাউদ একই এলাকার নুরুল হক সাউদ মিয়ার ছেলে মাসুদ সাউদ ও মাজহারুল হক সাউদের সন্ত্রাসী দুই ছেলে শাকিল সাউদ ও তানভীর সাউদ একই এলাকার সাদেকুর সাউদের ছেলে রাকিব সাউদ ও একই এলাকার মৃত সানোয়ার মিয়ার ছেলে বাদলগংদের সাথে পশুর হাট ইজারাদার আল মামুনের সাথে শত্রুতার সৃষ্টি হয়। উল্লেখিতরা পশুর হাট ইজারা না পেয়ে এলাকায় বিশৃঙ্খলা করলে বন্দর উপজেলা প্রশাসন দ্রুত উল্লেখিত পশুর হাটটি বন্ধ করে দেয়।
এর ধারাবাহিকতায় গত বুধবার (২২ জুন) বিকেলে পশুর হাট বন্ধ ও পশুর হাটের ইজারাদারের সাথে সম্পৃক্ততা থাকার সন্দেহে মাজহারুল হক সাউদসহ উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী ফরিদ আহাম্মেদের বাস ভবনে অনাধিকার ভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে মাজহারুল হক সাউদের র্নিদেশে তার সন্ত্রাসী ভাই ও দুই ছেলেসহ উল্লেখিত বিশৃঙ্খলাকারিরা ২০ লাখ টাকা চাঁদাদাবি করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...