নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   গোদনাইলে হলি উইলস স্কুলে মিনি পার্ক উদ্বোধন 
গোদনাইলে হলি উইলস স্কুলে মিনি পার্ক উদ্বোধন 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গোদনাইলের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান হলি উইলস স্কুলে ছাত্রছাত্রীদের জন্য স্কুল প্রাঙ্গণে মিনি পার্ক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিনি পার্ক উদ্বোধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মহিউদ্দিন মোল্লা, মজিবুর রহমান সাউদ, ইঞ্জিনিয়ার মজিবর রহমান, জয়নাল আবেদিন, আবদুস ছালাম, দিদারুল ইসলাম সাউদ, সাহাবুদ্দিন আহমেদ, হযরত আলী, সোহেল আহমদ, মিয়া মো. জামান প্রমুখ।
অতিথিরা স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের পাশে নিয়ে ফুলের মালা কেটে মিনি পার্ক উদ্বোধন করেন। পার্কটি শিশুদের উপযোগী বিভিন্ন ধরনের খেলনা দিয়ে সাজানো হয়েছে। পার্কে খেলনা বসানো হয়েছে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আফসারউদ্দিন জনের আর্থিক সহযোগিতায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ আলম বলেন, ছাত্রছাত্রীদের দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠদান করলেই চলবেনা, পাঠদানের পাশাপাশি তাদের জন্য আনন্দদায়ক খেলাধুলা ও বিনোদনেরও ব্যবস্থা করা প্রয়োজন। তিনি ছাত্রছাত্রীদের জন্য এমন সুন্দর এবং আনন্দদায়ক খেলাধুলার ব্যবস্থা করায় হলি উইলস স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...