নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে বিভিন্ন জলাশয়ে কারেন্ট জালের অবাধে ব্যবহার
বন্দরে বিভিন্ন জলাশয়ে কারেন্ট জালের অবাধে ব্যবহার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ আষাড় ও শ্রাবন এ দুই মাস বর্ষাকাল। শ্রাবন মাসে বন্দরের বিভিন্ন জলাশয়ে কারেন্ট জাল ব্যবহার করে ব্যাপক হারে ছোট মাছ নিধন করে চলছে এক শ্রেণীর অসাধু মৎস শিকারীরা। এমন অভিযোগ তুলেছে সচেতন মহল। তারা আর জানিয়েছে, বৃষ্টি ও বর্ষার পানি বেড়ে যাওয়ার কারনে বন্দরের সাধারন মানুষ কর্মহীন হয়ে পরেছে।
এর মধ্যে দরিদ্র শ্রেণীর লোকেরা জীবিকা র্নিবরাহ করার জন্য বন্দরের বিভিন্ন হাটবাজার থেকে কারেন্ট জাল র্নিবিগ্নে ক্রয় করছে।  পরে তারা এগুলো কলাগাছিয়া ইউনিয়নস্থ ১নং মাধবপাশা বিল, বুরুন্দী বিল, মহনপুর বিল, চরধলেরশ্বরী বিলসহ বন্দর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে কারেন্ট জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতি ছোট মাছ নিধন করছে।
পরে এ ছোট মাছ বন্দরে বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি করে আসচ্ছে। এসব কারেন্ট জাল প্রকাশ্যে বিক্রি ও ব্যবহার সম্পর্ন নিষিদ্ধ ঘোষনা করা হলেও অসাধু মৎস শিকারীরা এ আইনকে তোয়াক্কা করছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা থাকার কারনে বিভিন্ন স্থানে আবারও কারেন্ট জালের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
পোনা মাছ নিধন ও কারেন্ট জাল বিক্রি আইনগত দন্ডনীয় অপরাধ হলেও থানার বিভিন্ন হাট বাজারে এ আইনের কোন প্রয়োগ নেই। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত বলে অভিজ্ঞমহল মনে করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...