নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিদেশ ফেরত ছেলের অত্যাচারে জন্মদাতা মা বাড়ি ছাড়া
বিদেশ ফেরত ছেলের অত্যাচারে জন্মদাতা মা বাড়ি ছাড়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদেশ ফেরত এক ছেলের অত্যাচারে মা এখন বাড়ি ছাড়া।এই পৈচাশিক ঘটনাটি ঘটেছে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে। সরেযমিনে যাওয়ার পর এই পৈচাশিক ঘটনার বিবরণ দেন ওই গ্রামের সিদ্দিকের স্ত্রী আকলিমা বেগম (৬০)। তিনি জানান আমার ছেলে হালিমকে অনেক দেনা পাওনা করে একটু সুখের জন্য সৌদি আরবে পাঠাইছিলাম।

কিন্তু যাওয়ার পর সে দেশে আর কোন টাকা পয়সা পাঠায় না। তখন ঋণের চাপে আমরা দিশেহারা হয়ে পড়ি কিছু জমি বিক্রি করে কিছু ঋণ পরিশোধ করি।আমার ছেলে হালিম কিছুদিন পূর্বে বিদেশ থেকে দেশে আসলে মানুষের ঋণের টাকা পরিশোধের কথা বললে সে আমাকে এবং তার বাবাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করতে থাকে। এমনকি মেরে আমার বুকের হাড় পর্যন্ত ভেঙ্গে দিয়েছে।

তার অত্যাচার গোসলখানায় গোসল করতে পারিনা বাথরুমে যেতে পারি না আমাদের স্বামী স্ত্রী দুজনকে হালিম কোন ভরণ পোষণ ও করেন না। আমার স্বামী অসুস্থ থাকায় তাকে ছোট ছেলের ঘরে রেখে আমি তার নির্যাতনে আত্মীয়স্বজনের বাসায় থাকি। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মাতব্বরদেরকে জানালে বৈঠকের তারিখ হলে সে বৈঠকেও হাজির হয় না। আমার ছোট ছেলে আপেল মাহমুদ ও মেয়ে রোকসানা তার অত্যাচারের ব্যাপারে কোন কথা বললেই সে তাদেরকে মারধর করে।

গ্রামের কেউ যদি তার বিপক্ষে কথা বলে তাদেরকে মামলা দিয়ে উচিত শিক্ষা দেওয়ার হুমকি প্রদান করেন। এলাকার কয়েকজন মুরুব্বির সাথে আলাপকালে তারা জানান হালিম কারো কথা শোনে না তার বাবা-মাকেও ভরণ পোষণ করেন না সে একটি সন্ত্রাসী টাইপের ছেলে। ‌‌ এ ব্যাপারে হালিমের মা আকলিমা আক্তার প্রধানমন্ত্রীর কাছে ছেলের বিচার দাবি করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...