নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
 প্রচ্ছদ   মহানগর   ফতুল্লায় গ্যাস জমা হয়ে বিস্ফোরনের আগুনে তিন ডাইং কারখানার শ্রমিক দ্বগ্ধ
ফতুল্লায় গ্যাস জমা হয়ে বিস্ফোরনের আগুনে তিন ডাইং কারখানার শ্রমিক দ্বগ্ধ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ফতুল্লার পশ্চিম দেওভোগ বাশমুলি নূরমসজিদ এলাকায় একটি পোশাক তৈরীর ইলাস্ট্রিক রং করার ডাইং কারখানায় গ্যাস পাইপ লিকেজ থেকে গ্যাস জমা হয়ে হয়ে বিস্ফোরনের আগুনে তিন শ্রমিক দ্বগ্ধ হয়েছে। দ্বগ্ধ শ্রমিকরা হলো রমজান(২২), আলম (৩৫),রিফাত(১২)। শনিবার দিবাগত রাত ১টায়  নূরমসজিদ এলাকায় পোশাক তৈরীর ইলাস্ট্রিক রং করার কারখানায় বিকট শব্দে বিস্ফোরন হয়।
এসময় বিস্ফোরনের আগুনে ওই কারখানার টিনের চাল উড়ে যায়, ঘরের দেয়াল ও লোহার গেইট ভেঙ্গে যায়। আগুনে তিন শ্রমিক দ্বগ্ধ হয়। এসময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটে প্রেরন করে।
গত ছয়মাস আগে সুমন নামে এক ব্যাক্তি ওই এলাকার মহিউদ্দিন মুন্সির বাড়ি বাড়া নিয়ে ইলাস্ট্রিক রংকরার ডাইং (রং করার) কারখানা কাজ শুরু করে।
সেই কারখানার বেতরে একটি গ্যাস রাইজারের পাইপ লাইন ছিল।
এ বিষয়ে এস আই শহীদুল আলম জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্যাসের রাইজার লিকেজে গ্যাস জমা হয়ে বিস্ফোরনে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তারা সবাই কুমিল্লা জেলার বাসিন্দা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, তিনজন দগ্ধ হয়ে ভর্তি হয়। এদের মধ্যে আলমের ৭২ শতাংশ, রমজানের ৫৮ শতাংশ এবং সিফাত ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক চিকিৎসা দেয়া হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...