নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে মুক্তিযোদ্ধা জমি দখলের ব্যার্থ চেষ্টার অভিযোগ 
চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে মুক্তিযোদ্ধা জমি দখলের ব্যার্থ চেষ্টার অভিযোগ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব  এম.এ রশীদের নাম ভাঙ্গিয়ে ও প্রভাব বিস্তার করে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়ার সম্পত্তী জবর দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে সামছুল হক ওরফে  সামছু ও সাবেক ছাত্রলীগ নেতা বিল্পব গংদের বিরুদ্ধে। গত শনিবার (২২ জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলার চিনারদী এলাকায় উল্লেখিত ভূমি দৎসুদের দখল কর্মকান্ডে কাজে বাধা দেওয়ার জের ধরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়াকে লাঞ্চিত করা সহ তার ছেলে শামীম (৪০)কে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে।
এ বাপারে  থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও রহস্য জনক কারনে অভিযোগের বাদী বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া এর কোন প্রতিকার পায়নি। থানায় দায়েরকৃত অভিযোগটি সুষ্ঠভাবে তদন্তসহ উল্লেখিত ভূমিদৎসুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার ও র‌্যাব-১১ জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ তার পরিবার।
অভিযোগ সূত্রে জানাগেছে,
বন্দর উপজেলার নূরপুর এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে ও বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের নব গঠিত কমিটির সাধারন সম্পাদক এডঃ তাজুল ইসলামের  ছোট ভাই সামছু ও পুরান বন্দর এলাকার মৃত রব চেয়ারম্যানের ছেলে বিল্পব নূরপুর এলাকার রহিম বন্দর র‌্যালী আবাসিক এলাকার মুসলিম উদ্দিনের ছেলে সজিব কুশিয়ারা এলাকার জনি ও নূরপুর এলাকার গোলজারসহ অজ্ঞাত নামা ১৫/২০ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে অভিযোগে বাদী  বন্দর উপজেলার চিনারদী এলাকার মৃত লাল মিয়া সরদারের ছেলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়ার জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে। ওই সময় উল্লেখিত ভূমিদৎসুরা ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদী বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়াকে লাি তসহ তার ছেলেকে একা পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে।
ওই সময় অভিযোগের বাদী ছেলে শামীম গালাগালি করতে নিষেধ করিলে ওই সময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে বেদম ভাবে পিটিয়ে জখম করে। ওই সময় তার বড় চাচা আব্দুল মজিদ মিয়া (৭৫) ভাতিজাকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় ২নং বিবাদী বিল্পব বাদী বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রদিয়ে কোপানোর চেষ্টা করলে অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়। পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় হামলাকারিরা বীরমুক্তিযোদ্ধাসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...