নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ভূমিদস্যুদের  বিরুদ্ধে  চিনারদী এলাকাবাসীর প্রতিবাদ সভা
ভূমিদস্যুদের  বিরুদ্ধে  চিনারদী এলাকাবাসীর প্রতিবাদ সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ভূমিদস্যু বিল্পব ও চোরা সামছু গংদের অনৈতিক কর্মকান্ড বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে চিনারদী এলাকাবাসী। শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বন্দর উপজেলার চিনারদী বাজার এলাকায় চিনারদী এলাকাবাসী ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদের নাম ভাঙ্গিয়ে ভূমিদস্যু বিল্পব ও চোরা সামছু গংদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে চিনারদী এলাকাবাসী।
আমরা স্পষ্ট ভাষায়  বলতে চাই ভূমিদস্যুদের কোন দল নেই। তারা দেশের শত্রæ ও জাতির শত্রæ। ভূমিদস্যু বিল্পব ও চোরা সামছু গংদের যেখানে দেখবেন তাদেরকে সেখানেই প্রত্যাক্ষান করবেন। বক্তরা আরো বলেন, এদেশের মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে দেশকে রক্ষা করার জন্য শত্রæ উপর ঝাঁপিয়ে পরেছিল। এখন ভূমিদস্যুদের হাতে আমাদের সন্তানদের মার খেতে হচ্ছে। যার হাতে জমির পাওয়ার নামা থাকবে সেই ব্যাক্তি ভূমিদৎসু।
ভূমিদস্যু কর্তৃক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়ার ছেলে শামীম আহতের ঘটনায় আমরা র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। চিনারদী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন একই কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা, কলাগাছিয়া ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর, নবীগঞ্জ কদম রসুল ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্রবীন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান জজ প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, বীরমুক্তিযোদ্ধা মুকবল হোসেন, বীরমুক্তিযোদ্ধা নূরুন আমিন, চিনারদী প ায়েত কমিটি সদস্য হাজী ফজল, আবুল হোসেন, আঃ আউয়াল, মোক্তার হোসেন, মোঃ জুলহাস, শফিউদ্দিন, জিয়াউদ্দিন, খোরশেদ আলমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...