নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   পিচ্চি মানিককে হাত পা বেঁধে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে ৩ আসামী
পিচ্চি মানিককে হাত পা বেঁধে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে ৩ আসামী
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় পূর্ব শত্রুতার জেরে সালিশের কথা বলে ডেকে নিয়ে পিচ্চি মানিককে হাত – পা বেঁধে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামী সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব -১১। এ হত্যামামলার গ্রেফতারকৃত আসামীরা হলো শরীফ ( ৩৫ ) , নাঈম ( ২১ ) ও শান্ত ওরফে ইয়াকুব আলী ( ২৩ )। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে র‍্যাবের কাছে স্বীকার করেছে।

আজ সোমবার ৩১ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজীনগর র‍্যাব -১১ সদর দপ্ততরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ১১ কোম্পানী কমান্ডার পিএসসি পুলিশ সুপার
এম.এম. মাহমুদ হাসান।
এসময় তিনি আরো জানান, পূর্ব শত্রুতার জেরে গত ২৪ জুন রাত পৌনে নয়টায় চানমারী মাউরাপট্টি গার্মেন্টসের সামনে থেকে পিচ্ছি মানিককে সালিশের কথা বলে ঢেকে নিয়ে শরীফ তার গ্যারেজেে আটক করে।

পরে শরীফ, নাঈম, শান্ত ওরফে ইয়াকুব আলী তাদের সহযোগীদের সহায়তায় পিচ্চি মানিকের হাত – পা বেঁধে ধারালো চাপাতি , ছোড়া , চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে । এ সময় তাঁর চিৎকারে মানিকের বন্ধুরা এগিয়ে তাদেরও কুপিয়ে আহত করে । পরে ঘটনাস্থলে মানিকের মৃত্যু নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায় । পরে পিচ্ছি মানিককে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ ঘটনায় নিহত মানিকের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় মোঃ দাউদ , শরীফ , আরিফ ,

সজিব , শান্ত ও ইয়াকুব, আলী নাঈম, তুহিন, ডিসান, জুযোগ সহ মোট ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনা গোপন তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই রাতে র‍্যাব -১১ ঢাকার মোহাম্মদপুর থানাট জেনেভা ক্যাম্প এলাকা হতে মামলার মূলহোতাসহ ৩ আসামীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...