নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   টানা বর্ষনে বন্দরে মুছাপুর বাসীর জীবন যাত্রা বির্পযস্ত গ্রামবাসি পানি বন্দী
টানা বর্ষনে বন্দরে মুছাপুর বাসীর জীবন যাত্রা বির্পযস্ত গ্রামবাসি পানি বন্দী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বৈরিআবহাওয়া ও ৪  দিনের টানা ভারি বর্ষনের কারনে বন্দরবাসীর জীবন যাত্রায়  মারাতœক ভাবে বির্পযস্ত হয়ে পরেছে । এমন কথা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ।   তারা আরো জানিয়েছে, ৪ দিনের অতিরুক্ত বৃষ্টির কারনে বন্দর উপজেলার অধিকাংশ এলাকায়  মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে করে নিচু এলাকার রাস্তাঘাট ও ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে আবারও নতুন করে বাঁশের সাঁকু বাধঁতে শুরু করে দিয়েছে উক্ত এলাকার জন সাধারন। এ ব্যাপারে মুছাপুর এলাকার সমাজ সেবক  ইব্রাহিম মিয়া জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টি কারনে মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাকসরাইল, তাজপুর ও চিড়াইপাড়া এলাকার প্রায় অর্ধ শতাধিক বাড়ি ঘর পানিতে তলিয়ে গিয়ে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
উল্লেখিত এলাকার পাখি, শহীদুল্লাহ, কেরামত, স্বপন ও কন্ট্রাকটার রুহুল আমিনের বাড়ি পানিতে থৈ থৈ করছে। স্থানীয় এলাকাবাসী আরো জানিয়েছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ডে জলাবদ্ধতা চরম আকার ধারন করেছে। অপরিকল্পিত ভাবে ফসলি জমি ও ছোট বড় পুকুর ভরাট হওয়ার কারনে ৬নং ওয়ার্ডের উল্লেখিত এলাকা গুলোতে জলাবদ্ধা দেখা দেয়। এ ছাড়াও ভারি বর্ষনের কারনে বন্দর উপজেলার শুভকরদী, ঘারমোড়া ও চরঘারমোড়াসহ কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রধান রাস্তা ঘাটে প্রচন্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে।
পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকাড় ধারন করেছে। উল্লেখিত এলাকার অনেক মানুষ বর্তমানে পানিবন্ধী জীবন যাপন করছে। এ ছাড়াও এবারের বর্ষায় ও অতিরক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ণের অধিকাংশ এলাকার  রাস্তা ঘেেটর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...