নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   পিচ্চি মানিক হত্যা মামলার আসামী তুহিনকে গ্রেফতার করছে র‌্যাব-১১
অপরাধ / পিচ্চি মানিক হত্যা মামলার আসামী তুহিনকে গ্রেফতার করছে র‌্যাব-১১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  ফতুল্লার চানমারী এলাকায় পূর্ব শত্রুতার জেরে সালিশের কথা বলে ডেকে নিয়ে পিচ্চি মানিকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত আরো এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীর নাম তুহিন (২৫)।
বুধবার ৯ আগস্ট র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪/০৭/২০২৩ তারিখে নারায়ণগঞ্জ ফতুল্লার চানমারী এলাকায় পিচ্চি মানিক নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর নৃশংস মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, ভিকটিম “পিচ্চি মানিক” এর সাথে আসামীদের সঙ্গে নানা বিষয়ে পূর্বশত্রুতা ছিল।
গত ২৪ জুলাই  রাত ০৮.০০ ঘটিকায় ভিকটিম “পিচ্চি মানিক” তাঁর বন্ধুদের সঙ্গে চানমারীর সেকশন বাড়ির উদ্দেশ্যে বের হন। আনুমানিক রাত ০৮.৪৫ ঘটিকায় চানমারী মাউরাপট্টি দোতলা গার্মেন্টস সংলগ্ন গ্রেফতারকৃত ০১ নং আসামী মোঃ শরীফের গ্যারেজের সামনে পৌঁছালে আসামী শরীফ ভিকটিম “পিচ্চি মানিক” কে সালিশের কথা বলে কৌশলে নিজের গ্যারেজের ভিতর নিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী তুহিন (২৫) সহ সঙ্গীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম “পিচ্চি মানিক” এর হাত-পা বেঁধে ধারালো চাপাতি, ছোড়া, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্রদ্বারা কোপাতে থাকে।
এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধুরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চা ল্যের সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় নিহত “পিচ্চি মানিক” এর স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় ১। মোঃ দাউদ (৫৫), ২। মোঃ শরীফ (৩৫), ৩। আরিফ (২৯), ৪। সজিব (২৭), ৫। শান্ত @ ইয়াকুব আলী (২৩), ৬। নাঈম (২১), ৭। তুহিন (২৫), ৮। জিসান (২০), ৯। জুয়েল (২০) এবং অজ্ঞাতনামা ৬/৭ জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৯, তারিখ ২৫ জুলাই ২০২৩ খ্রিঃ। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামীরা কৌশলে আত্মগোপন থাকে।
এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এর যৌথ আভিযানিক দল গত ০৮ আগষ্ট দুপুরে বরগুনা জেলার আমতলী থানাধীন সোনাউটা এলাকা থেকে ফতুল্লা থানার চা ল্যকর “পিচ্চি মানিক” হত্যা মামলার জড়িত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারী (মাউরাপট্টি) এলাকার মিজানের ছেলে তুহিন(২৫)’কে গ্রেফতার করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...