নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে – রফিউর রাব্বি
৩১ সংগঠন / সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে – রফিউর রাব্বি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় আলোচনাসভা ও সাংস্কৃতিক সমাবেশসহ নানান ধরনের কর্মসূচী পালন করা হচ্ছে। দেশব্যাপী প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। দেশে সংস্কৃতির ওপর যে আগ্রাসন চলছে তার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ লক্ষ্যে ৩১টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলেছে প্রতিবাদী এই ঐক্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ১৮ আগষ্ট ২০২৩ শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন। আলোচনায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।ডিজিটাল নিরাপত্তা আইন, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল, দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাংস্কৃতিক কর্মকান্ড বাধা প্রদান বিষয়ে আলোচনা করেন।
এসময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি জাহিদুল হক দীপু, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক শহিদুল আলম নান্নু, ধাবমান সাহিত্য আন্দোলনের নেতা ধীমান সাহা জুয়েল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রাজলক্ষী, কবি রইস মুকুল প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করছে না। এর নাম বদল করে ‘সাইবার নিরাপত্তা’ নামে একই আইন বহাল রাখছে। অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের মাধ্যমে দেশ থেকে শ্রমিক আন্দোলন তুলে দেবার চেষ্টা করছেন। বাজার সিন্ডিকেট ইচ্ছামত দ্রব্যমূল্য বাড়িয়ে চলেছে, সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। দেশে গণতন্ত্র নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। সংস্কৃতির ওপর নানান ধরনের আগ্রাসন চলছে‌। নানান উপায়ে একটা প্রতিক্রিয়াশীল সংস্কৃতি সমাজে চাপিয়ে দেবার চেষ্টা চলছে। সাম্প্রদায়িক সংস্কৃতি সামনে আনা হচ্ছে। বিভিন্ন জেলায় সাংস্কৃতিক কর্মকান্ডে বাধা প্রদান করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, সংস্কৃতির ওপর এসকল আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
আলোচনা সভায় গণসংগীত পরিবেশন করেন প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির অর্থ-সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু ও উদীচী শিল্পীগোষ্ঠী, নারায়ণগঞ্জ জেলা সংসদ। সভা পরিচালনা করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রদীপ সরকার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...