নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শহরে হামলায় চা দোকানীর মৃত্যু | এলাকাবাসির বিক্ষোভ, আটক ১
তুচ্ছ ঘটনা নিয়ে / শহরে হামলায় চা দোকানীর মৃত্যু | এলাকাবাসির বিক্ষোভ, আটক ১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের বেপারিপাড়া এলাকায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ঘুষিতে মোশারফ নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে। বেলা ১২টায় নিজ দোকানের সামনে এঘটনা ঘটে। এসময় অভিযুক্ত কাউসারকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নিহত মোশারফ বরিশাল জেলা বাসিন্দা ও বেপারিপাড়া মামার বাসায় একাই বসবাস করতেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকান পরিস্কার করা সময় কাওসারের শরীরে ময়লা পড়ে।

এনিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পযার্য়ে কাওসার ঘুষিতে মারলে মোশারফ মাটিতে লটিয়ে পড়ে আহত হয়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এখবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভ করে অভিযুক্তের শাস্তির দাবি করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত কাউসারকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...