নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্ঠা | ঘটনার ৯ দিন পর মামলা
অপরাধী / স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্ঠা | ঘটনার ৯ দিন পর মামলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ১১ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষনের ব্যার্থ চেষ্ঠার ঘটনার ৯ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে লম্পট নিবাশ সূত্রধর বিরুদ্ধে বন্দর  থানায় নারী ও শিশু শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী স্কুল ছাত্রী পিতা গোপাল কানু বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সংশ্লিস্ট থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৪০(৮)২৩। লম্পট নিবাশ সূত্রধর  বন্দর ৯৪ এসএস শাহ রোডস্থ গোপিনাথ মন্দির এলাকার সৃত ভোলা সূত্রধরের ছেলে । এর আগে গত ১৫ আগস্ট রাত ৯টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডস্থ গোপিনাথ মন্দিরে এ ধর্ষনের চেষ্টার ঘটনাটি ঘটে।
ধর্ষনের চেষ্টার ঘটনার পর থেকে লম্পট নিবাশ সূত্রধর গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক রয়েছে।
তথ্য সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত ৯টায় লম্পট নিবাশ সূত্রধর মোবাইলে ভিডিও দেখার প্রলোভন দেখিয়ে উক্ত স্কুল ছাত্রীকে তার নিজ বসত ঘরে কৌশলে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ব্যার্থ চেষ্টা চালায়।
পরে ভূক্তভোগী স্কুল ছাত্রী তার বড় বোনকে বিষয়টি খুলে বলে।  ধর্ষনের ব্যার্থ চেষ্ঠার ঘটনার ৯দিন অতিবাহিত হওয়ার পর ভ’ক্তভোগী স্কুল ছাত্রী পিতা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  এ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, স্কুল ছাত্রীকে ধর্ষনের ব্যার্থ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...