নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আবু বক্কর হত্যার রহস্য উন্মোচন করেছে র‍্যাব | হত্যাকারী সুমন গ্রেফতার 
হত্যার বর্ণনা / আবু বক্কর হত্যার রহস্য উন্মোচন করেছে র‍্যাব | হত্যাকারী সুমন গ্রেফতার 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরের আলোচিত আবু বক্কর হত্যার রহস্য উন্মোচন করেছে র‌্যাব ১১।  এ ক্লুলেস হত্যা মামলার দীর্ঘদিন পলাতক থাকা আসামী সুমন ওরফে শোভনকে (২১) ঢাকার কাওরান বাজার মৎস আড়ৎ থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ২৭ আগস্ট র‌্যাব ১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী সুমন ওরফে শোভন বন্দর থানার কলাবাগ এলাকার হাকিমের ছেলে।
বন্দর থানার মামলা নং-২৪, তারিখ-২০/০৬/২২ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড- ১৮৬০ ক্লুলেস হত্যা মামলার সন্দেহভাজন আাসামী সে দীর্ঘদিন পলাতক ছিল। গত ১৭/০৬/২০২৩ইং তারিখ দুপুর ০২.০০ ঘটিকার সময় দুপুরের খাওয়া দাওয়া শেষে নিহত মোঃ আবু বক্কর (২১), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং-ঝাউতলা কলাবাগ, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
নিজ বাসায় ঘুমিয়ে পড়েন। ঐ দিন বিকাল ৫ টায় সময় মোঃ আবু বক্কর কাউকে কিছু না বলে বাসা হতে বের হয়ে যায়। পরবর্তীতে রাত ১টার সময় ভিকটিম আবু বক্কর ঘরে ফিরে না আসলে তার পিতা তার আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুজি করে কোথাও তাকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। তিনি গত ১৯/০৬/২০২৩ইং তারিখ সকাল ০৬.০০ ঘটিকার সময় কাজের উদ্দেশ্যে তার রিক্সা নিয়ে বাসা হতে বের হয়ে বন্দর থানার টিনের মসজিদের সামনে চায়ের দোকানে থাকাকালীন সময়ে তিনি জানতে পারে যে, বন্দর থানার উত্তর কলাবাগ আব্দুল কাদিরের পুকুরে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। তিনি  ঘটনাস্থলে গিয়ে তার ছেলে মোঃ আবু বক্কর(২১) এর লাশ সনাক্ত করেন। গত ১৭/০৬/২০২৩ইং তারিখ বিকাল ৫টা হতে ১৯/০৬/২০২৩ইং তারিখ সকাল ৬টা মধ্যে যে কোন সময় গ্রেফতারকৃত আসামী সুমন ওরফে শোভন (২১)’সহ তার সহযোগী পলাতক অন্যান্য আসামীরা পরস্পর যোগসাজসে মোঃ আবু বক্কর (২১)’কে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করে লাশগুম করার উদ্দেশ্যে উত্তর কলাবাগ জনৈক আব্দুল কাদিরের পুকুরে ফেলে দেয়।
উক্ত ঘটনায় নিহত ভিকটিমের পিতা মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ঘটনার পর হতে আসামী সুৃমন পলাতক ছিল।
নৃশংস এই ক্লুলেস হত্যাকান্ডে জড়িত তদন্তে সন্দিগ্ধ দীর্ঘদিন পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তাদের অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ক্লুলেস হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ দীর্ঘদিন পলাতক আসামী সুমন ওরফে শোভন (২১), পিতা- হাকিম, সাং- কলাবাগ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ২৬/০৮/২০২৩ ইং তারিখ ডিএমপি, ঢাকার তেজগাঁও থানাধীন কাওরান বাজার মৎস্য আড়ৎ এলাকা হতে আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...