নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শীতলক্ষা নদী তীরে ওয়াকওয়ে নির্মানের ৩৫০ কেঁজি রড চুরি 
মামলা / শীতলক্ষা নদী তীরে ওয়াকওয়ে নির্মানের ৩৫০ কেঁজি রড চুরি 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে শীতলক্ষা নদী তীরে ওয়াকওয়ে নির্মান কাজের ৩৫০ কেঁজি লোহার রড চুরি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গত শনিবার (২৬ আগস্ট) রাতে এম এস নূর এন্টারপ্রাইজ ঠিকাদারি  প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ সাঈদ ইকবাল বাদী হয়ে চিহিৃত চোর সহিদসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে গত শনিবার (২৬ আগস্ট) রাত আড়াইটায় বন্দর রুপালী আবাসিক এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ সাঈদ গনমাধ্যমকে জানায়, বন্দর শীতলক্ষা নদীর সোনাকান্দা ত্রিবেনী খাল হইতে বন্দর সিএসডি পর্যন্ত শীতলক্ষা নদীর পাড়ে ওয়াকওয়ে ব্যাংক প্রডাক্টশন নির্মান কাজের দায়িত্ব পায় আমাদের প্রতিষ্ঠান। দায়িত্ব পাওয়ার পর থেকে উল্লেখিত এলাকায় ওয়াকওয়ে নির্মান কাজ আমাদের চলমান রয়েছে।
এর ধারাবাহিকতায় গত শনিবার (২৬ আগস্ট) রাত আড়াইটায় সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার চিহিৃত চোর সহিদসহ অজ্ঞাত নামা চোরের দল কৌশলে আমাদের কাজের সাইট থেকে ৩৫০ কেঁজী লোহার রড চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, চুরি ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...