নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   মহানগর   না’গঞ্জে ৪টি ডিপোতে অনির্দিষ্ট কালের জন্য জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ
প্রতিদিন সরবরাহ হয় ৮'শ গাড়ি / না’গঞ্জে ৪টি ডিপোতে অনির্দিষ্ট কালের জন্য জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জের ৪টি ডিপো থেকে অনির্দিষ্ট কালের জন্য জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করে আন্দোলন শুরু করেছে ৩টি সংগঠন। সারা দেশের মত নারায়ণগঞ্জেরও চারটি ডিপোতে  অনির্দিষ্ট কালের এ কর্মদসূচী পালন করা হচ্ছে।
বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন । বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স , ডিস্ট্রিবিউটর্স , এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন  বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন তিনটি সংগঠন যৌথভাবে এ কর্মসূচী পালন করছেন।
নারায়ণগঞ্জে ফতুল্লার পদ্মা ও যমুনা দুটি ডিপো এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইল ও এসও বার্মা স্ট্যান্ড এ দুটি ডিপো মিলে মোট ৪ টি ডিপোতে এ কর্মসূচী পালন করা হচ্ছে।
নারায়ণগঞ্জের এ চারটি ডিপো থেকে প্রতিদিন ৮শ গাড়ি জ্বালানী তেল ঢাকা বিভাগে বিভিন্ন এলাকাশ সরবারাহ হয়ে থাকে। বিশেষ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিপো থেকে  বিমানে ব্যাবহৃত ১৫০ গাড়ি জেট ফুয়েল প্রতিদিন সরবরাহ করা হয়।
এ চারটি ডিপো থেকে আরো ৬৫০ গাড়ি পেট্রোল, ডিজেল, অকটেন, কেরাসিন ও ফার্নিস অয়েল সরবরাহ করা হয়ে থাকে। আন্দোনকাটী সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন,  জ্বালানী তেল বিক্রয়ের উপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫০ % করতে হবে ।
জ্বালানী তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুষ্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে। ট্যাংকলরী ভাড়ার উপর ভ্যাট সংযুক্ত নাই ও ট্যাংকলরীর ইকোনমিক লাইফ ২৫ বছরের উর্দ্ধে নির্ধারণ পূর্বক পৃথক ভাবে সুষ্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। এসময় উপস্থিথ ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স , ডিস্ট্রিবিউটর্স , এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ সাইদুর রহমান রিপন, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন জাকির মিলন,বাংলাদেশ ট্যালকলরী শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন মিয়া। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...