নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   কিশোরীকে ধর্ষনের ব্যার্থ চেষ্টার ঘটনায় ২ জন আটক
কুচক্রী / কিশোরীকে ধর্ষনের ব্যার্থ চেষ্টার ঘটনায় ২ জন আটক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে কসমেটিক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষনের ব্যার্থ চেষ্টার ঘটনায় স্থানীয় জনতা লম্পট আমির হোসেন (৩৫) ও ধর্ষনের সহয়তাকারি শেফালী বেগম (৪০)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত সোমবার ( ৪ সেপ্টেম্বর) রাত ৯টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকার ১নং গল্লিস্থ জনৈক তৈয়ব মিয়ার ভাড়াটিয়া ঘর থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। আটককৃতদের মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মামলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সে সাথে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। আটককৃতরা হলো ধর্ষনের চেষ্টাকারি লম্পট আমির হোসেন বন্দর থানার ২০নং ওয়ার্ডের উত্তর বেপারীপাড়া এলাকার মনু মিয়ার ছেলে ও ধর্ষনের সহয়তাকারি শেফালী বেগম মাদারীপুর জেলার শিবচর থানার কান্দিপাড়া এলাকার মৃত আব্দুল হালিম মিয়ার মেয়ে ও উল্লেখিত এলাকার ভাড়াটিয়া। এর আগে গত সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় বন্দর রুপালী আবাসিক এলাকার জনৈক তৈয়ব মিয়ার ভাড়াটিয়া বাড়িতে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী কিশোরী মা বাদী হয়ে ধর্ষনের চেষ্টাকারি ও ধর্ষনের সহয়তাকারিকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৬(৯)২৩। মামলার বাদিনী সূত্রে জানাগেছে, গত ১ সপ্তাহ পূর্বে বন্দর থানার ২০নং ওয়ার্ডের উত্তর বেপারীপাড়া এলাকার মনু মিয়ার ছেলে আমির হোসেনের সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে আমির হোসেন বাদিনীকে র্ধমের মা ডাকে। ওই সুযোগে  আমির হোসেন ২ দিন বাদিনী বাড়িতে আসে।
গত সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টায় আমির হোসেন বাদিনী ১৪ বছরের কিশোরী মেয়েকে মদনগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে একা পেয়ে তাকে কসমেটিক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বন্দর রুপালী আবাসিক এলাকার ১নং গল্লির জনৈক তৈয়ব মিয়ার ভাড়াটিয়া ভবনে নিয়ে যায়। পরে সেখানে ২নং বিবাদী শেফালী বেগমের নিকট ৫’শ টাকা দিয়ে তার সহয়তায় তারেই ভাড়াকৃত ঘরে নিয়ে উল্লেখিত কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করার সময় স্থানীয় জনতা কান্নাকাটির সংবাদ পেয়ে ভাড়াকৃত ঘর থেকে লম্পট আমির হোসেন ও সহয়তাকারি শেফালী বেগমকে আটক করে পুলিশে সোর্পদ করে এবং আমার মেয়েকে উদ্ধার করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...