নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মা-বাবার অভাব কিছুতেই পূরণ হবার নয়,  রাজু আহমেদের মায়ের কুলখানিতে – শামীম ওসমান
দোয়া মিলাদ / মা-বাবার অভাব কিছুতেই পূরণ হবার নয়,  রাজু আহমেদের মায়ের কুলখানিতে – শামীম ওসমান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সাংবাদিক রাজু আহমেদের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিশষ্টজনরা অংশগ্রহন করেছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে বাদ আছর ফতুল্লার দক্ষিণ সস্তপুর এলাকায় বাইতুল আকসা জামে মসজিদে ওই দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমরা এখানে যারা বাবা-মা হারানো দুর্ভাগা আছি তারাই বুঝতে পারে, বাবা-মা না থাকাটা কতটা কষ্টের।

এই কষ্ট ও বাবা-মা না থাকার অভাব আসলে কোন কিছুতেই পূরণ হবার নয়। যাদের বাবা-মা বেঁচে আছেন তাদের উচিৎ মন থেকে মা-বাবার খেদমত করা। কোন সন্তানের কোন আচরণে যেন মা-বাবার মুখ থেকে উহ শব্দ যেন বের না হয়। কোরআনে আছে এত আলআহর আরস কেঁপে উঠে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল (স.) এর পরেই মা-বাবার স্থান দিয়েছেন। মা-বাবার দিকে ভালবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকলেও আল্লাহ একটি কবুল হজে¦র সওয়াব দান করেন। আমাদের বুঝা উচিৎ মা-বাবার স্থান কোথায়। আমি মনে করি যেই সন্তানের সাথে বাবা-মায়ের দোয়া থাকে তাকে কেউ ঠেকাতে পারে না। আজকে এখানে আমাদের সাংবাদিক রাজু আহমেদের মায়ের রুহের মাগফেরাত কামনায় আমরা এখানে এসেছি।

আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা তার জন্য এমন ভাবে দোয়া করবেন, যে ভাবে আপনি মারা গেলে আপনার জন্য অন্য মানুষদের কাছ থেকে দোয়া কামনা করবেন। আল্লাহ যেন নিহতের পরিবারের সকলকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেনর ভূইয়া সাজনু, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমায়েল রাফেল, জেলা ছাত্রলীগর সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, জেলা যুবলীগ নেতা কাউসার আহমেদ, দক্ষিণ সস্তাপুল পাঞ্চায়েত সভাপতি মোজাম্মেল হক তালুকদার, বাইতুল আকসা জামে মসজিদের সভাপতি আবু তাহের মজুমদার ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সহা ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...