নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   সন্ত্রাস, জঙ্গিবাদ, সাপ্রদায়িকতা, ও অপরাজনীতির বিরুদ্ধে আলোচনা সভা
প্রতিহত / সন্ত্রাস, জঙ্গিবাদ, সাপ্রদায়িকতা, ও অপরাজনীতির বিরুদ্ধে আলোচনা সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাপ্রদায়িকতা, ধর্মব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে চৌধুরীবাড়ী রয়েল প্যালেসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের আয়োজনে আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাপ্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।হেযবুত তওহীদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. আরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মোঃ মহাসীন,বিশেষ আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান।
বিশেষ অতিথি ছিলেন হেযবুত তওহীদের তথ্য ও গণমাধ্যম বিভাগের সম্পাদক এসএম সামসুল হুদা, হেজবুত তওহিদের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক শাহানা পন্নী রুফায়দাহ ,হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি মো. আলী হোসেন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের অহŸায়ক চৌধুরী এইচএম ফারুক সাহেদ, সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মহসীন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সস্পাদক কাজী মো. ওয়াসিম, হেযবুত তওহীদের কেন্দ্রীয় উপ কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার যোগাযোগ গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক সাজেদা ইসলাম প্রমুখ।
এসময় প্রধান আলোচক হোসাইন মোহাম্মদ সেলিম তাঁর বক্তব্যে  বলেন,পশ্চিমারা আমাদের ব্যাপারে মাতব্বরি করে। তারা একে একে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস করে দিল। এখন তাদের শকুনী দৃষ্টি পড়েছে আমার প্রিয় জন্মভূমির উপর।
তারা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তাদের কূট চাল চালছে বলে মন্তব্য করেন তিনি।নবাব সিরাজ উদ-দৌলার সংলাপ উল্লেখ করে এই বক্তা বলেন, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। শকুনের হাতের থাবা। শকুন যত ভয়ঙ্করই হোক না কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারলে কোনো সাম্রাজ্যবাদী অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। হেযবুত তওহীদ থাকতে তাদের এই দূরাশা কোনো দিন পূর্ণ হবে না ইনশাল্লাহ। প্রয়োজনে দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেব তবুও দেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দিব না। অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা বলেন, বাংলাদেশে কোনো বিদেশি অপশক্তির হস্তক্ষেপ বাংলার জনগণ মেনে নেবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করতে হবে। বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা হেযবুত তওহীদের সাথে আছি। নারায়ণগঞ্জে কোনো প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মব্যবসা, সাপ্রদায়িকতা আমরা হতে দিব না। এ লক্ষ্যে হেযবুত তওহীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...