নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চন্দন শীলের মত বিনিময়
মতবিনিময় / বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চন্দন শীলের মত বিনিময়
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেছেন, সমাজ ও দেশের উন্নয়ন সকলকে মিলেমিশে কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকার দেশ উন্নয়নে উচ্চ সিঁড়িতে নিয়ে গেছে। তিনি নাসিক মেয়রকে উদ্দেশ্য করে বলেন, আপনি নৌকা প্রতীকে আওয়ামীলীগের মেয়র, তেমনি আমি নৌকা প্রতীকে জেলা পরিষদের চেয়ারম্যান।  আমরা ভাই-বোন চাই না কোন কর্মকান্ডে জনগণের সমস্যা হোক। জনগণের সমস্যা হলে আওয়ামী লীগের বদনাম হবে।
হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে, তারপরও কিছু কর্মকর্তা আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠান বা বাড়ির প্রভাবশালী মালিকদের সাথে আতাত করে সুবিধা নিচ্ছে। যেখানে বদনাম হচ্ছে আমাদের। এ বিষয়টি দেখার আহবান জানান তিনি। গত রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
বন্দর প্রেসক্লাবের সভাপতি হাজী মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী স ালনায়  সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, দূর্নীতি, অনিয়ম সমাজের প্রতিটি স্তরে স্তরে বেঁধে আছে। এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখানোর দায়িত্ব সাংবাদিকদের। কারন সাংবাদিকরা জাতির আয়না/ দর্পন। সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে অনিয়ম, দূর্নীতি যেখানে পাবেন তা প্রকাশ করবেন। বন্দরে জেলা পরিষদের অনেক জায়গা আছে সেগুলো আপনারা উদ্ধারে সার্বিক সহযোগিতা করবেন। বন্দর শহর- উপজেলা এলাকায় যেখানে জেলা পরিষদের জায়গা আছে তা অবৈধভাবে দখল করে রেখেছে।  দখলদাররা যে দল বা গোষ্ঠীর হোক জায়গাগুলো দখলমুক্ত করতে সহায়তা করবেন। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সার্বিক উন্নয়ন করতে হবে। বন্দরের মাটিতে গুনিগুনি শিল্পী,  সাংবাদিক,  খেলোয়াড় রয়েছে। তাদের আরো সামনে অগ্রসর করতে জেলা পরিষদ কাজ করবে।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহফুজুল আলম জাহিদ প্রমুখ। মত বিনিময় সভায়  উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মোহাম্মদ আলিম, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেবুব হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহাজামাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় আহাম্মেদ জয়, বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইমরান মৃধা, দ্বীন ইসলাম দিপু,  স্থায়ী সদস্য জি.এম. মজনু, হাজী নাসির উদ্দিন, প্রাথমিক সদস্য মোঃ ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্না ও মামুনুর রহমান মামুন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...